× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাচেলর পয়েন্টে দেখা যাবে না শিমুলকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১ এএম

শিমুল শর্মা

শিমুল শর্মা

শোবিজে শুরুটা হয়েছিল ক্যামেরার পেছনে কাজের স্বপ্ন নিয়ে। কাজল আরেফিন অমির সহকারী হিসেবে পথচলা শুরু করেছিলেন শিমুল শর্মা। তবে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কল্যাণে তিনি এখন পরিচিত মুখ।

সিরিজটির পঞ্চম সিজনেও তার উপস্থিতি দর্শকদের বিনোদন দিয়েছে। কিন্তু হঠাৎ গুঞ্জন উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আর দেখা যাবে না শিমুলকে! কদিন আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও ছিলেন না তিনি। এমনকি নতুন পোস্টারেও নেই শিমুলের ছবি। এ প্রসঙ্গে শিমুল বলেন, ‘গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। যেহেতু কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ। তাই গল্প অনুযায়ী আমাকে নোয়াখালী যেতে হচ্ছে। তবে আবারও প্রয়োজন হলে ফিরব ব্যাচেলর পয়েন্টে।’

তিনি আরও জানান, ‘আমি নিজেকে সব সময় অমি ভাইয়ের টিমের মানুষ মনে করি। এখন ব্যক্তিগতভাবে নিজেকে সময় দিচ্ছি। মূলত নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই শোবিজে এসেছি। কয়েকটি জায়গায় কথা হয়েছে। এরমধ্যে একটি কনটেন্টে অভিনয় করেছি, যেটির পোস্ট-প্রোডাকশন চলছে। শিগগিরই এটি বঙ্গ-তে মুক্তি পাবে।’ ধারাবাহিক নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, গত আট বছর ধরে ‘ব্যাচেলর পয়েন্ট’ নিজের ধারাবাহিকতা বজায় রেখে এগোচ্ছে। এখানে অনেক চরিত্র আসবে, কেউবা বিদায় নেবে। এটা স্বাভাবিক। গল্পের প্রয়োজনেই সবকিছু হয়, কাউকে জোর করে সরানো বা যোগ করার সুযোগ নেই। এদিকে শিমুল আপাতত না থাকলেও আবার ফিরছেন নেহালরূপী তৌসিফ মাহবুব। আগের মতোই থাকছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, লামিয়া লাম প্রমুখ শিল্পীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা