× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান ছাড়ছেন তাহসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩০ পিএম

গান ছাড়ছেন তাহসান

ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় কনসার্ট করছেন তাহসান। সঙ্গে আছে তার দলও। গত ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি এবং ২০ সেপ্টেম্বর মেলবোর্নে গান শোনান তাহসান। ২৭ সেপ্টেম্বর গাইবেন পার্থে।

২০ সেপ্টেম্বর মেলবোর্নে গাইতে মঞ্চে উঠেছিলেন তিনি। গানের এক পর্যায়ে তিনি বলেন, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব।’ গান ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘মেয়ে বড় হচ্ছে। এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? মনে হয় না।’ এরপর বেশ সিরিয়াস হয়ে বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর হয়তো আসা হবে না মেলবোর্ন। বাট, আই উইল মিস ইউ।’ এই ঘোষণায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় ভেন্যুতে উপস্থিত হাজারো দর্শক। অনেকেই তখন আবেগে কেঁদে ফেলেন। তাহসান জানালেন তিনি তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিএক্টিভেট করে দিয়েছেন। অর্থাৎ ভক্তরা আর আগের মতো তাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যকোনো মাধ্যমে দেখতে পাবেন না। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, গান-অভিনয় ছেড়ে কি তবে ধর্মে মনোযোগ দিচ্ছেন তাহসান! তার এই ঘোষণায় ভক্তরা বেশ হতাশই বটে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাহসানকে গান না ছাড়ার অনুরোধও জানিয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা