প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫২ এএম
হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেজি। ৮২ বছর বয়সে তিনি হাতে নিয়েছেন ভৌতিক গল্পের উপন্যাস ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’।
এটি অবলম্বনেই হবে তার নতুন ছবি। এতে অভিনয় করবেন অস্কারজয়ী দুই তারকা লিওনার্দো ডিকাপ্রিও এবং জেনিফার লরেন্স। গল্পের আভাস এমন- এক আমেরিকান দম্পতি সন্তান দত্তক নেওয়ার জন্য ইউরোপের অদ্ভুত ও তুষারে ঘেরা একটি শহরে যায়। সেখানেই তাদের সঙ্গে ঘটে নানা ভয়ংকর ঘটনা। স্করসেজির নির্মাণে এর আগে ছয়টি ছবি করেছেন ডিকাপ্রিও। এর মধ্যে রয়েছে ‘দ্য ডিপার্টেড’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর মতো ছবি। তবে লরেন্সকে প্রথমবার দেখা যাবে এ নন্দিত নির্মাতার ছবিতে। লরেন্স ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘ডাই মাই লাভ’ নিয়ে।
কানে ছবিটি প্রশংসিত হয়েছিল। লিওনার্দো ডিক্যাপ্রিওকে সামনে দেখা যাবে পল থমাস অ্যান্ডারসনের সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এ। অন্যদিকে জেনিফার লরেন্সের পরবর্তী সিনেমা ‘ডাই, মাই লাভ’ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।