× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে হলিউডের ৪ সিনেমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৮ এএম

টুয়েন্টি এইট ইয়ার্স লেটার ও জেন ভি সিজন ২ এর দৃশ্য

টুয়েন্টি এইট ইয়ার্স লেটার ও জেন ভি সিজন ২ এর দৃশ্য

এ সপ্তাহের ওটিটি পর্দায় দর্শকরা দেখবেন কখনও সিক্যুয়েলের টানটান উত্তেজনা, কখনও থ্রিলারের রহস্য, আবার কখনও মহাকাশ অভিযানের বিস্ময়। এ সপ্তাহে ওটিটিতে হলিউডের ৪ সিনেমা নিয়ে আজকের আয়োজন-

টুয়েন্টি এইট ইয়ার্স লেটার

নেটফ্লিক্সে ২০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে টুয়েন্টি এইট ইয়ার্স লেটার। গল্পটি ঘুরছে ‘ফিউরি ভাইরাস’-এর বেঁচে যাওয়া কিছু মানুষের চারপাশে, যা প্রায় তিন দশক আগে এক জৈব অস্ত্রাগারের ল্যাব থেকে ছড়িয়ে পড়ে। একটি ছোট দ্বীপে বসবাসরত এক দল মানুষ মূল ভূখণ্ডে পা বাড়ায়, আর সেখানেই তারা আবিষ্কার করে নতুন সব রহস্য ও ভয়ংকর সত্য। ছবিটি নির্মাণ করেছেন ড্যানি বয়েল। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রোকো হেইনস, হ্যারিয়েট টেলর, কিম অ্যালানসহ আরও অনেকে।

ব্ল্যাক র‌্যাবিট

নেটফ্লিক্সে ১৮ সেপ্টেম্বর আসছে ব্ল্যাক র‌্যাবিট। নিউইয়র্কের নাইটলাইফকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে দেখা যাবে দুই ভাই জেক ও ভিন্সকে। জেক পরিচালনা করে ব্ল্যাক র‌্যাবিট নামে একটি উচ্চমানের লাউঞ্জ, কিন্তু ভিন্স হঠাৎ ফিরে আসতেই পুরনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দেয় এবং শুরু হয় নতুন নতুন হুমকির গল্প। এই সিনেমায় অভিনয় করেছেন জেসন বেটম্যান, জুড ল, অ্যাবে লিসহ অনেকে।

সিনারস

সেপ্টেম্বরের ১৮ তারিখে জিওহটস্টারে প্রিমিয়ার হচ্ছে ‘সিনারস’। সিরিজটি দুটি যমজ ভাইকে কেন্দ্র করে, যারা নতুন শুরু করতে তাদের গৃহনগরে ফিরে আসে, কিন্তু সেখানে তাদের সামনে গোপন অন্ধকার সত্য এবং বিপদের মুখোমুখি হতে হয়। ছবিটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। এতে অভিনয় করেছেন, মাইলস ক্যাটন, সল উইলিয়ামস, মাইকেল বি জর্ডানসহ আরও অনেকে।

জেন ভি সিজন ২

জেন ভি সিজন ২ মুক্তি পেয়েছে গতকাল বুধবার। দ্য বয়েজ সিজন ৪-এর পর এবার গডোলকিন ইউনিভার্সিটি নতুন ডিন সাইফারের অধীনে এক ভিন্ন শাসনের মুখোমুখি। শিক্ষার্থীরা মেরি মোরো, এমা, জর্ডান এবং কেট নিজেদের মানসিক ট্রমার সঙ্গে লড়াই করতে করতে আবিষ্কার করে এক গোপন প্রোগ্রাম, যা বিশ্ববিদ্যালয়ের সূচনার সঙ্গেই জড়িত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা