× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৌসিফ-সাদিয়ার ‘অন্ধ বালক’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩ এএম

তৌসিফ-সাদিয়ার ‘অন্ধ বালক’

নতুন কাজ নিয়ে আসছেন ভিকি। এবারও কি আগের ধারাতেই থাকছেন, নাকি দর্শকের জন্য অপেক্ষা করছে ভিন্ন কোনো স্বাদ? চরকিতে মুক্তি পাবে ভিকি জাহেদের ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’।

গল্পটি লিখেছেন নাজিম-উদ-দৌলা। নির্মাতা মনে করেন, প্রেম ও পরিণতির গল্প হলেও এটির যাত্রাপথ আলাদা। এখানে ভাগ্য, ভবিষ্যদ্‌বণী, বিশ্বাস-অবিশ্বাসের টানাপড়েন রয়েছে। তাই অন্ধ বালক কেবল ভালোবাসার গল্প নয়, ভেতরে লুকিয়ে আছে অনিশ্চয়তার ছায়া। ভিকি জাহেদ বলেন, ‘শর্টফিল্ম থেকেই আমার যাত্রা শুরু, তাই স্বভাবতই চরকির ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টে আগ্রহী হই। আমার বিশ্বাস, একেবারেই ভিন্ন স্বাদের একটি গল্প দেখতে পাবেন দর্শক। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুট হয়েছিল।’ অন্ধ বালক-এ অর্ক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব; দিনা চরিত্রে আছেন সাদিয়া আয়মান।

সাদিয়া আয়মান বলেন, ‘ভিকি ভাইয়ের পরিচালনায় এটি আমার প্রথম কাজ। অর্ককে ভালোবাসে দিনা, আবার বাবারও সে ভীষণ বাধ্য সন্তান। বাবার সঙ্গে অর্কর নানা সমীকরণের মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে দিনা। দর্শক কনটেন্টটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ প্রকল্পটি নিয়ে সময়ের আলোচিত এই অভিনেত্রী বলেন, ‘কাজটি গত বছর করেছিলাম। এখনও কনটেন্টটি দেখার সুযোগ হয়নি। তবে তৌসিফ ভাই জানিয়েছেন, আমার কাজ নাকি খুব ভালো হয়েছে।’ কিছুদিন আগে মুক্তি পাওয়া ভিকির ‘খোয়াবনামা’য়ও তৌসিফের অভিনয় আলোচিত হয়েছে। অন্যদিকে সাদিয়ার সঙ্গে তার অনস্ক্রিন জুটি বরাবরই পছন্দ করেছেন দর্শক। গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে চরকিতে দেখা যাবে এই জুটির ‘অন্ধ বালক’।

ফ্ল্যাশ ফিকশনটি প্রযোজনা করেছে আলফা-আই ও চরকি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা