× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিন্ন লুকে জয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৫ পিএম

‘ফেরেশতে’ ছবিটি মুক্তির আগে জয়া ভিন্ন লুকের কয়েকটি ছবি পোস্ট করেছেন।

‘ফেরেশতে’ ছবিটি মুক্তির আগে জয়া ভিন্ন লুকের কয়েকটি ছবি পোস্ট করেছেন।

আগামী শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। খুব শিগগিরই ছবির প্রচারণায় অংশ নেবেন তিনি। এদিকে ‘ফেরেশতে’ ছবিটি মুক্তির আগে জয়া ভিন্ন লুকের কয়েকটি ছবি পোস্ট করেছেন। রইল সে ছবিগুলো-  

১৯ সেপ্টেম্বর আসছে নতুন ‘ফেরেশতে’। ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয়


সিনেমা হল সংক্রান্ত জটিলতার কারণে ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে।


‘ফেরেশতে’ ছবি–সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের সব সিনেপ্লেক্সে সিনেমাটি একযোগে মুক্তি পাবে। গত তিন বছর ধরে ‘ফেরেশতে’ নিয়ে দর্শক ও সংবাদকর্মীদের নিয়মিত প্রশ্ন শুনতে হতো জয়াকে, ‘কবে মুক্তি পাবে ছবিটি?’ মুক্তির তারিখ ঘোষণার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে


সিনেমা মুক্তির আগে অন্য রকম লুকে দেখা দিলেন জয়। নতুন ছবি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘ক্রিমসন অবসেশন’। 


ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। নির্মাতা রিয়েল লোকেশনে শুটিং করে সিনেমাটিকে বাস্তবসম্মত করার চেষ্টা করেছেন। এই কাজকে জয়া বলেছেন ‘ভীষণ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা’। 


নতুন ছবি মুক্তির আগে জয়া আরেকটি সুখবর সবার সঙ্গে ভাগাভাগি করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, তৃতীয়বারের মতো বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হওয়ার খবর। বছরটা দারুণ কাটছে জয়া আহসানের। এরই মধ্যে বাংলাদেশ–ভারত মিলিয়ে তাঁর ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা