× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোবরে অর্থহীনের ফিনিক্সের ডায়েরি-২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৬ পিএম

অক্টোবরে অর্থহীনের ফিনিক্সের ডায়েরি-২

তিন বছর পর আবারও নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। ‘ফিনিক্সের ডায়েরি-২’ নামের এ অ্যালবাম প্রকাশ পাবে আগামী অক্টোবর। এর মাধ্যমে ২০২২ সালে প্রকাশিত ‘ফিনিক্সের ডায়েরি’-এর সিক্যুয়েল আসছে ভক্তদের হাতে।

ফেসবুকে একটি মোশন পোস্টার প্রকাশ করে অ্যালবামের ঘোষণা দিয়েছে অর্থহীন। সেখানে দেখা যায়, আগুনে ঝলসে যাওয়া ফিনিক্স পাখির দুই ডানা, রক্ত ঝরছে তার গা বেয়ে। শেষে ভেসে ওঠে বার্তা ‘জীবনে মাঝেমধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির সঙ্গেও ভালো কিছু হয়।’ ভিডিওর শেষেই জানানো হয়, ২০২৬ নয় বরং ২০২৫ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘ফিনিক্সের ডায়েরি-২’। তবে অ্যালবামে কয়টি গান থাকবে, তা এখনও প্রকাশ করা হয়নি।

দলটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমন দুই বছর আগে ফেসবুক লাইভে অ্যালবামটির ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই এবং একাধিক অস্ত্রোপচারের কারণে সুমন সংগীত থেকে দূরে ছিলেন। সে সময়েই থেমে যায় নতুন গানের কাজ। ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে প্রকাশিত হয়েছিল ‘ফিনিক্সের ডায়েরি’। সেখানে ছিল আটটি গান। এর আগে ২০১৬ সালে আসে পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’। এরপর ২০১৮ সালে প্রকাশিত হয় সিঙ্গেল ট্র্যাক ‘কারণ তুমি অমানুষ’।

এদিকে একই মাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সংগীত সফরে যাচ্ছে অর্থহীন। যুক্তরাষ্ট্র সফর দিয়েই শুরু হচ্ছে অর্থহীনের আন্তর্জাতিক কনসার্ট ট্যুর। সফর শুরু হবে ২৫ অক্টোবর বোস্টনে। এর পর ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস এবং ২২ নভেম্বর ইন্ডিয়ানায় কনসার্ট করবে অর্থহীন। আয়োজনে থাকছে মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা