× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবের রঘু ডাকাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫০ পিএম

সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল।

সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল।

টালিউড সুপারস্টার দেব এবার বড়পর্দায় হাজির হচ্ছেন এক ভিন্ন চরিত্রে। আগামী ২৬ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এই সিনেমায় দেবকে দেখা যাবে কুখ্যাত দস্যু রঘুর ভূমিকায়।

পরিচালক সৌমেন ঘোষ ছবিটি নির্মাণ করেছেন বাংলার ১৮০০ শতকের প্রেক্ষাপটে। সে সময়কার সামাজিক বৈষম্য, দমননীতি আর প্রান্তিক মানুষের সংগ্রামের গল্প উঠে এসেছে কাহিনীতে। দস্যু রঘুর চরিত্রে দেবের লুক প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

এ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, ওম সাহানির মতো তারকা।

এদিকে উত্তরবঙ্গে প্রচারের মধ্যে ক্যামেরাবন্দি হলো সুপারস্টার সাংসদের রঙিন সব মুহূর্ত। মালদা, রায়গঞ্জ হয়ে ‘রঘু ডাকাত’ টিম নিয়ে শিলিগুড়িতে পৌঁছে গেছেন দেব। প্রচার করতে গোটা বাংলায় ঘুরছেন তিনি। কিন্তু হঠাৎই ঘিস নদীর তীরে, অন্য রূপে ধরা দিলেন অভিনেতা সাংসদ দেব। আর সেখানেই ক্যামেরাবন্দি হলো সুপারস্টার সাংসদের রঙিন সব মুহূর্ত। জাল হাতে প্যান্ট গুটিয়ে নেমে পড়লেন ঘিস নদীতে। তবে একা দেব নন, জলে নামলেন সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানিও। সোশ্যাল মিডিয়ায় দেব এসব ছবি শেয়ার করে লিখেছেন, ‘খোকা এলো মাছ ধরতে ঘিস নদীর তীরে।’ অনুরাগীরাও দেবের এই ছবি দেখে অবাক, আনন্দিতও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা