× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূতের সিনেমায় মিমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম

আফসানা মিমি

আফসানা মিমি

ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত। ইদানীং আবার তাকে দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। সিনেমা-ওটিটিতে হাজির হচ্ছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় বেশ কিছুদিন পর নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘আন্ধার’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এরই মধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়ে গেছে। তবে গোপনীয়তার স্বার্থে কিছুই প্রকাশ করছেন না সংশ্লিষ্টরা। 

ভূতপ্রেমিক দুই বন্ধু অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। দেশের বিভিন্ন জায়গায় পুরনো বাড়ি, শ্মশানঘাট, বটগাছতলাÑ যেসব জায়গা নিয়ে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প চালু আছে, সেসব জায়গায় চষে বেড়িয়েছেন। এ সময় দুজনের কাছে জমা হয় ভূতের অনেক গল্প। বন্ধু জিবরানকে যুক্ত করে তিনজন মিলে শুরু করেন রেডিও শো ‘ভৌতিস্ট’। তখন তাদের পরিকল্পনায় আরও ছিল, ভূত নিয়ে টিভি সিরিজ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে জীবন ব্যস্ততায় ও সুমনের অসুস্থতায় তা সম্ভব হয়নি। এবার ইচ্ছা পূরণ করছেন দুই বন্ধু। শাকিব ও সুমনের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা। ‘আন্ধার’ নামের সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফী।

হরর সিনেমা ‘আন্ধার’-এ অভিনয় করছেন নাজিফা তুষি। সিনেমাটিতে সিয়ামের নায়িকা হিসেবে দেখা যাবে তুষিকে। একপর্যায়ে জানা যায়, এ সিনেমার কাস্টিং নিয়ে চলছে বিভিন্ন দেন-দরবার। সূত্র জানিয়েছে, সিয়াম নন, তুষির বিপরীতে ‘আন্ধার’ সিনেমায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

ঢাকার অদূরেই নাকি শুটিং চলছে। এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর নির্মাণকাজ চলবে। এই সিনেমাতে গুণী অভিনেত্রী আফসানা মিমির যুক্ত হওয়ার খবরে ভক্তরাও খুশি। এই অভিনেত্রীর সিনেমা ‘উৎসব’ গত ঈদুল আজহায় দারুণ ব্যবসাসফল হয়েছে। তাই মিমিকে নিয়ে আবারও আগ্রহ বেড়েছে দর্শক ও নির্মাতামহলে। এরই ধারাবাহিকতায় ‘আন্ধার’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আফসানা মিমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালনা না অভিনয়- কোনটা আপনাকে বেশি সন্তুষ্টি দেয়? এমন প্রশ্নের উত্তরে আফসান মিমি বলেছিলেন, দুটিতেই দুই রকম আনন্দ পাই। এ মুহূর্তে আমি অভিনয়ে একটু ফোকাস বেশি। কারণ অভিনয়ে দায়িত্ব কম। প্রোডাকশনে দায়িত্ব বেশি, তাই প্রোডাকশন থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি। দুটিতে দুই রকম আনন্দ। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কোন কাজটা ভালো পারি, তাহলে বলব অভিনয়টা আমি পরিচালনার চেয়ে ভালো পারি। আমি একজন মোটামুটি মানের পরিচালক। কিন্তু একজন ভালো অভিনেত্রীÑ অন্তত যেটুকু আমি নিজেকে বলতে পারি।

সুমন ও শাকিবের সঙ্গে ‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। ‘আন্ধার’ প্রযোজনার মাধ্যমে কার্যক্রম শুরু করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘২২১ বি’। এর সঙ্গে যুক্ত আছেন সারাহ আলী খান, শাকিব চৌধুরী ও আদনান আদিব। এ সিনেমা ছাড়াও বেশ কিছু প্রযোজনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা