× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে মুক্তি পেল নন্দিনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭ পিএম

অবশেষে মুক্তি পেল নন্দিনী

২০২৪ সালের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নন্দিনী’, এমনটাই ঠিক ছিল। প্রাথমিকভাবে কয়টি হলে মুক্তি পাবে, জুলাই থেকে সে তালিকাও চূড়ান্ত হতে থাকে। এরই মধ্যে শুরু হয় বৈষম্যবিরোধী আন্দোলন, পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি।

পরিচালক শোয়াইবুর রহমান রাসেল জানান, কখনো নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা, কখনো ঈদের ভিড়ে সিনেমাটি তারা মুক্তি দিতে পারেননি। এমন নানা বাধার মুখে পড়ে ইউনিটের কাছে ছবি মুক্তি দেওয়াটাই একসময় হয়ে দাঁড়ায় একমাত্র লক্ষ্য। অবশেষে শুক্রবার  ২৬টি হলে মুক্তি পেয়েছে ‘নন্দিনী’।

নন্দিনী সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাজিরা মৌয়ের অভিষেক হলো। অথচ একসময় কল্পনাও করেননি অভিনয়ে আসা হবে, মা ও বাবা কেউ চাননি মেয়ে অভিনেত্রী হোক। মৌ জানান, খুব বেশি নাচগান নেই আর পরিবার নিয়ে দেখা যাবে, এই বলে পরিবারকে রাজি করিয়ে ২০১৯ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। ২০২২ সালে শেষ হয় শুটিং। পরের বছর বিয়েটাও সেরে ফেলেন। মুক্তির অপেক্ষায় থাকতে থাকতে তিন বছর আগে মা হয়েছেন। এখন মেয়েকে নিয়েই দেখতে যেতে চান নিজের প্রথম সিনেমা। পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি বানানো হয়েছে। হার না–মানা এক তরুণীর সংগ্রাম নিয়েই এই সিনেমা। এই তরুণীকে তিনটি রূপে দেখা যাবে। এ চরিত্রই করেছেন নাজিরা মৌ। সিনেমায় সাংবাদিক পলাশ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। অপরাধীদের খুঁজতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন। নয়নতারা লিমিটেড প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা