× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনেরাহ-নাঈমের ‘খুব কাছেরই কেউ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ পিএম

জেরিন চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও এফএস নাঈম অভিনয় করেছেন রাকিন চরিত্রে।

জেরিন চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও এফএস নাঈম অভিনয় করেছেন রাকিন চরিত্রে।

কনটেন্টপ্রেমীদের জন্য সেপ্টেম্বর মাস হয়ে উঠছে ‘সেপ্টেমব্লাস্ট’। চার সপ্তাহের প্রতিটি সপ্তাহে একটি করে নতুন কনটেন্ট আনছে ওটিটি প্লাটফর্ম চরকি। এর শুরু হয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘ইনসাফ’ মুক্তির মাধ্যমে।

দ্বিতীয় সপ্তাহে আসছে নতুন কনটেন্ট ‘খুব কাছেরই কেউ’, যা চরকির প্রথম ফ্ল্যাশ ফিকশন। এটি আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি ফ্ল্যাশ ফিকশন সম্পর্কে বলেন, ‘এ ধরনের কনটেন্ট জীবনের ছোট ছোট মুহূর্তকে সিনেম্যাটিক আঙ্গিকে তুলে ধরে। ব্যাপ্তিতে ছোট হলেও দর্শকের মনে এর প্রভাব গভীর হবে।’ আলফা-আই-এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, ‘সব ধরনের কনটেন্ট নির্মাণের পরিকল্পনাই আমাদের আছে। দর্শক চাইলে এ ধরনের আরও কনটেন্ট আসবে ভবিষ্যতে।’

গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও লেখক রাবা খান। পরিচালনা করেছেন সুরকার-গীতিকার ও সংগীত পরিচালক আরাফাত মোহসিন নিধি। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর ফিকশন নির্মাণে ফিরলেন তিনি। ২০১২ সালে প্রথম ফিকশন নির্মাণের পর বিজ্ঞাপন ও সংগীতে বেশি সময় দিলেও এবার নিয়মিতভাবে কাহিনিচিত্র নির্মাণে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নিধি।

‘খুব কাছেরই কেউ’-এর গল্প তরুণ-তরুণীর অ্যারেঞ্জ ম্যারেজকে ঘিরে। বিয়ের আগে ও বিয়ের দিনের নানা মুহূর্তকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। ফ্ল্যাশ ফিকশন নিয়ে রাবা খান বলেন, ‘গল্পটা আমাদের চারপাশের। হালকা মেজাজের, সুন্দর-মিষ্টি একটি রোমান্স ড্রামা। আমার বিশ্বাস, এটি দর্শকদের ভালো লাগবে।’

এতে ‘জেরিন’ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও এফএস নাঈম অভিনয় করেছেন ‘রাকিন’ চরিত্রে। তাদের দুজনকে দেখা যাবে প্রধান চরিত্রে। এ ছাড়া অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান ও আসিকুজ্জামান অনিক।

‘খুব কাছেরই কেউ’-এর ট্রেলার প্রকাশ হয়েছে গত মঙ্গলবার রাতে। প্রকাশিত ট্রেলারের ক্যাপশনে লেখা ছিল, ‘কালকে উনাদের বিয়ে! আপনারা সবাই আমন্ত্রিত। মূল কনটেন্ট প্রকাশ পাবে ১১ সেপ্টেম্বর ১২টা ১ মিনিটে ওটিটি প্লাটফর্ম চরকিতে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা