× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকা নিয়ে নাবিলা

‘কাজটা করে আমি খুবই আনন্দিত’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪ পিএম

মাসুমা রহমান নাবিলা

মাসুমা রহমান নাবিলা

সিনেমায় সফল নাম মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’, ‘আগস্ট ১৯৭৫’ ও তুফান সিনেমার পর ‘আয়নাবাজি’ দিয়ে ক্যারিয়ার শুরুর পর বুঝে পা ফেলেছেন। গত বছর আলোচনায় আসেন শাকিবের নায়িকা হিসেবে ‘তুফান’ সিনেমায় অভিনয় করে। এই দুই আলোচিত অভিনয়শিল্পী এবার এসেছেন নতুন ওয়েব সিরিজ ‘আকা’য়। 

প্রথমবারের মতো সিরিজে একসঙ্গে এই জুটি। যে কারণে ওয়েব সিরিজটির মুক্তির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে। এবার নিশোর সঙ্গে কতটা জমাতে পারলেন নাবিলা। তাদের নিয়ে সামাজিক মাধ্যমে কী লিখছেন দর্শকরা?

নাটক-সংশ্লিষ্ট একটি গ্রুপে সিরিজটি নিয়ে সাদিয়া লিখেন, ‘গল্পটি কেবল একটি ওয়েব সিরিজ নয়, এটি সমাজের বাস্তব চিত্রের প্রতিফলন। আমাদের চারপাশে কত মানুষ আছে, যারা স্বপ্নভঙ্গ, ব্যর্থতা আর চাপের কারণে অজান্তেই অন্ধকার পথে হাঁটছেন। তারা হয়তো পাশের বাসার ছেলে, কর্মস্থলের সহকর্মী বা একেবারে সাধারণ কোনো মানুষ। একসময় তারাই হয়ে ওঠেন ভয়ংকর অপরাধী। সমাজে প্রতিদিনই আমরা এমন খবর দেখিÑ কেউ হঠাৎ খুনি হয়ে গেল, কেউ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ল, কেউ অপরাধে যুক্ত হলো।’

অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আফরান নিশো চরিত্রটিকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শক একদিকে ভীত হয়, অন্যদিকে বাস্তবের সঙ্গে মিল খুঁজে পাবে। পাশাপাশি নিজেদের অভিনয় দিয়ে নাবিলা, ইমতিয়াজ বর্ষণ ও আজিজুল হাকিমও সমাজের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছেন।’

মাসুমা রহমান নাবিলা এখন সেই অর্থে নাটকে অভিনয় করেন না। বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা এবং বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। মাঝেমধ্যে গল্প পছন্দ হলে চলচ্চিত্রে অভিনয় করেন। 

‘তুফান’ সিনেমার সময়ই জানা যায়, আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন নাবিলা। ছবিটির নাম ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রই তিনি। তবে শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। নাবিলা বলেন, ‘শুরুতে শুধু ওই চরিত্রের সারসংক্ষেপ দেওয়া হয়। আমি বলেছিলাম, পুরো স্ক্রিপ্ট দেওয়া যায় কি না। তাহলে বুঝতাম, আমার চরিত্রের উপস্থাপনটা কী রকম। তারপর পুরো চিত্রনাট্য পড়ার পর আমি তো মুগ্ধ। মনে হচ্ছে, বাহ্, এটা কী লিখল! পুরো গল্পটা চোখের সামনে ভেসে উঠল। যা-ই হোক, আমাকে যে চরিত্রের কথা বলেছে, বিরতির পর ওই ধরনের চরিত্র দিয়ে ফিরতে চাইছিলাম না। ওনাকে সুন্দর করে বললাম, এই চরিত্রটা আমি এখন করতে চাইছি না। তবে আপনি যদি আমাকে বনলতা সেন বলতেন, তাহলে এককথায় রাজি হয়ে যেতাম (হাসি)। অনেক দিন পর তিনি আমাকে ডাকলেন। অডিশন নিলেন তিনবার।’ আকা সিরিজটি নাবিলার জন্য ব্যতিক্রমী এক অভিজ্ঞতা বলেই জানালেন।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমার জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। ভিকি দারুণ একজন নির্মাতা। আর নিশো ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাকে নিয়ে সবাই জানেন। আমি সত্যিই আশা করব, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে পছন্দ করবেন।’ এটি ক্যারিয়ারের প্রথম ওটিটি সিরিজ হলেও শেষবার নয় বলেই জানালেন নাবিলা। বললেন, আমি বেশ ভেবেচিন্তেই কাজ করি। উপস্থাপনা, নাটকে অভিনয়ের পর সিনেমা করেছি। আয়নাবাজির পর কিন্তু বেশ সময় নিয়েই পরের সিনেমা করেছি। এবার প্রথম করলাম ওটিটি সিরিজ। তবে এটি আমার প্রথম কাজ হলেও শেষবার নয়। ভালো গল্পের সঙ্গে আগামীতেও সব সময় পাওয়া যাবে আমাকে। 

কেমন হলো নাবিলার প্রথম ওয়েব সিরিজ আর দর্শক মহলেও কতটা গ্রহণযোগ্যতা পাবেÑ এমন প্রশ্নের জবাবে ভাষ্য, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। সত্যিই আশা করি, দর্শক শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।’

সৌদি আরবে বড় হয়েছেন নাবিলা। ২০০০ সালে জেদ্দা থেকে স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন। ২০০৬-এ বাংলাভিশনে ‘এবং ক্লাসের বাইরে’ নামে একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে নাবিলার পথচলা শুরু।

এরপর আর থামেননি। সেসময় রেডিও জকি হিসেবেও কাজ করেছেন। নাবিলার মডেলিংয়ে আত্মপ্রকাশ ঘটে ২০০৬ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত শার্প ব্লেডের বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর বহু পণ্যের মডেল হয়েছেন। অভিনয় করেছেন নাটকেও। আয়নাবাজি মুক্তির চার বছর পর তাকে দেখা যায় দ্বিতীয় চলচ্চিত্রে। ‘১৯৭৫ : অ্যান আনটোল্ড স্টোরি’ নামে একটি ছবিতেও অভিনয় করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা