× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দা নামল ভেনিস চলচ্চিত্র উৎসবের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ পিএম

সেরা সিনেমার পুরস্কার পেয়েছে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’

সেরা সিনেমার পুরস্কার পেয়েছে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’

৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। এবারের সেরা সিনেমার পুরস্কার পেয়েছে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১টার পর উৎসবের সম্পূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। খবর ভ্যারাইটির।

কেট ব্লানচেট অভিনীত ছবিটি তিনটি ভিন্ন দেশের তিনটি গল্প নিয়ে নির্মিত। ‘ফাদার’ অধ্যায়ের পটভূমি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ‘মাদার’ ঘটেছে ডাবলিনে আর ‘সিস্টার ব্রাদার’ অধ্যায় প্যারিসে। সিনেমাটি মূলত প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গে তাদের বাবা-মা ও একে অপরের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত। ছবিতে কেট ব্লানচেট ছাড়াও আছেন অ্যাডাম ড্রাইভার। এ ছাড়া উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে এবারের উৎসবের আলোচিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি। ২০২৪ সালের জানুয়ারিতে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ছয় বছরের শিশু হিন্দ রজব। পরিবারসহ গাড়ি করে গাজা সিটি থেকে পালাতে গিয়ে হামলার শিকার হয়। হিন্দের সঙ্গে গাড়িতে ছিলেন তার চার চাচাতো ভাইবোন ও খালা-খালু। পরে সবাই নিহত হন। সেই ঘটনা অবলম্বনে এই সিনেমা বানিয়েছেন ফরাসি-তিউনিসীয় নির্মাতা কাওথের বেন হানিয়া। ডোয়াইন জনসন অভিনীত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন বেনি সাফদি। বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইতালির জিয়ানফ্রাঙ্কো রসির সাদা-কালো তথ্যচিত্র ‘বিলো দ্য ক্লাউডস’; ‘দ্য সান রাইজেস অন আস অল’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জিন ঝিলেই। অভিনেতার পুরস্কার পেয়েছেন টনি সারভিল্লো; ‘লা গ্রাজিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরি বোর্ডের নেতৃত্ব দেবেন মার্কিন নির্মাতা অ্যালেক্সান্ডার পেইন। গত ২৭ আগস্ট শুরু হয়েছিল ভেনিস উৎসব।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা