× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজও সবার হৃদয়ে সালমান শাহ

গোলাম কিবরিয়া

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০২ পিএম

সালমান শাহ (সেপ্টেম্বর ১৯, ১৯৭১ - সেপ্টেম্বর ৬, ১৯৯৬)

সালমান শাহ (সেপ্টেম্বর ১৯, ১৯৭১ - সেপ্টেম্বর ৬, ১৯৯৬)

সালমান শাহ যেন ধূমকেতুর মতো। চলচ্চিত্রে তাঁর স্বল্পদৈর্ঘ্য এক সফর, তবু রেশ রেখে গেলেন গাঢ়। চলচ্চিত্রের সেই ক্ষণজন্মা তারকার প্রয়াণ দিবস আজ (৬ সেপ্টেম্বর)। প্রথম সিনেমা দিয়েই এদেশের কোটি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সালমান শাহ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

দুই যুগ পরও সেই সিনেমাগুলো দাগ কেটে রয়েছে দর্শকদের মনে। তার প্রথম অভিনীত সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান নতুন এক জুটি উপহার দিয়েছিলেন এদেশের দর্শকদের। সালমান-মৌসুমীর সেই জুটি ছিল ঢাকাই সিনেমার নতুন চমক। সেই জুটি সফল হয়েছিল। কাজেই ব্যবসাসফল কিংবা দর্শক সাড়া জাগানো সিনেমার নাম নিলে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার নাম আসবেই। সালমান শাহ অল্প দিনে হয়ে যান ঢাকাই সিনেমার ব্যস্ত নায়ক। কেবল ব্যস্ত নায়ক নন, স্টাইলিশ নায়কও বলা হত তাকে। তার পোশাক ও চলাফেরার স্টাইল ছিল তার নিজেরই তৈরি।

ফলে কারো সঙ্গে তা মিলত না। এদিক থেকেও তিনি ব্যতিক্রম ছিলেন। আজও অনেকে তার সেই স্টাইল অনুসরণ করেন। মৌসুমীর সঙ্গে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি করার পর ‘দেনমোহর’ নামে আরও একটি সিনেমা করেন। যা ছিল আলোচিত একটি সিনেমা। এছাড়াও এই জুটির ‘অন্তরে অন্তরে’ সিনেমাটি ছিল বেশ আলোচিত।

একসময় শাবনূরের সঙ্গে জুটি গড়েন তিনি। এই জুটির অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। শাবনূরের সঙ্গে ‘বিক্ষোভ’সহ আরও বেশ কিছু সিনেমা করে জুটি হিসেবে সফলতা পান তারা সালমান শাহ।

সালমান শাহ ও শাবনূরের প্রথম অভিনীত সিনেমার নাম ‘তুমি আমার’। ‘আঞ্জুমান’ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন নায়িকা শাবনাজের বিপরীতে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে মোট ১১ জন নায়িকার বিপরীতে তিনি অভিনয় করেছেন। মাত্র চার বছরের সিনেমা ক্যারিয়ার ছিল সালমান শাহের। এত অল্প দিনের ক্যারিয়ারে এদেশের সিনেমায় এমন অভাবনীয় সাফল্য আর কোনো নায়ক পাননি। চার বছরে তিনি নায়ক হিসেবে অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। সালমান শাহ সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন শাবনূরের বিপরীতে। এই জুটির বেশিরভাগ সিনেমা হিট।

তার মৃত্যুর পর মুক্তি পায় ‘সত্যের মৃত্যু নেই’। ১৯৯৬ সালের আজকের দিনে মারা যান তিনি। কিন্তু তার অভিনীত সিনেমাগুলোর আবেদন আজও আছে। তার উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রের মধ্যে কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যা দান, দেন মোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহা মিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এইঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়সী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা