× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পল্টিবাজ কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন’—কাকে বললেন পরীমনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৫ পিএম

‘পল্টিবাজ কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন’—কাকে বললেন পরীমনি

আওয়ামী লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাস বিএনপির অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচনার তুঙ্গে। বিএনপিসহ শোবিজের অনেকেই এ নিয়ে নিন্দা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে তুমুল চর্চা হচ্ছে। তবে এবার সরাসরি নাম উল্লেখ না করলেও অপু বিশ্বাসকে ইঙ্গিত করে সমালোচনা করলেন পরীমণি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামীলীগ, ৬ মাস বিএনপি— পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কী জিনিস এটা!’

পরীমণির এ পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

আওয়ামী লীগের হয়ে নির্বাচনী মাঠে তারকা হিসেবে নিয়মিত উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সেই অপুই এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা