× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসিরের নয়া নোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬ পিএম

নাসিরের নয়া নোট

গত কয়েক বছর সিনেমা থেকে ওটিটি প্লাটফর্ম এমনকি বিজ্ঞাপনে একের পর এক কাজ নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। তবে চলতি বছর এখন পর্যন্ত মাত্র একটি সিনেমা ও একটি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। সর্বশেষ গত মার্চে মুক্তি পেয়েছিল এ অভিনেতার ওয়েব কনটেন্ট ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’।

বিরতি কাটিয়ে আবারও নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন নাসির উদ্দিন খান। দেখা যাবে ‘নয়া নোট’ নামের ওয়েব ফিল্মে। এটি বানিয়েছেন অনন্য প্রতীক চৌধুরী। এই ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে প্রতীকের। তিনি নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর সন্তান। নয়া নোট প্রথম কাজ হলেও সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে অনন্য প্রতীকের। মঙ্গলবার প্রকাশ পেয়েছে নয়া নোট ওয়েব ফিল্মের ফার্স্ট লুক পোস্টার। এতে দেখা গেল, উষ্কখুষ্ক চুল-দাড়ি, পাঞ্জাবি গায়ে, ঠোঁটের কোণে হাসি নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ৫০ টাকার একটি নতুন নোটের দিকে তাকিয়ে আছেন নাসির উদ্দিন। পোস্টারটি শেয়ার করে ফেসবুকে নির্মাতা লেখেন, ‘দুনিয়ায় সব মানুষই কারও না কারও কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্য আর কেউ কোটি টাকার জন্য।’ একই পোস্টার শেয়ার করে আইস্ক্রিনের ফেসবুক পেজের ক্যাপশনে লেখা হয়েছে, ‘হাতে নতুন নোট, মুখে হাসি। কোন রহস্যের ফাঁদ খুলবেন নাসির উদ্দিন খান।’

আইস্ক্রিন জানিয়েছে, শিগগির ওয়েব ফিল্ম নয়া নোট মুক্তি পাবে। তবে মুক্তির তারিখ এখনও প্রকাশ করেনি প্লাটফর্মটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা