× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিউডে বৈষম্য নিয়ে সরব কৃতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১ পিএম

কৃতি শ্যানন

কৃতি শ্যানন

বলিউডের শীর্ষ নায়িকাদের কাতারে জায়গা করে নিয়েছেন কৃতি শ্যানন। গ্ল্যামার, লালগালিচা আর ক্যামেরার ঝলকানির আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে তিনি প্রকাশ করলেন খোলাখুলিভাবে। সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভারতের রাষ্ট্রদূত হওয়ার পর অভিনেত্রী জানালেন, তার মূল লক্ষ্য নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা এবং লিঙ্গবৈষম্য দূর করা।

কৃতির ছোটবেলার স্বপ্ন ছিল নাচ শেখা। কিন্তু সামাজিক বাঁধাধরা নিয়ম তাকে আটকে রেখেছিল। পরিবার চাইত তিনি যেন রান্নাঘর সামলান, সংসারে মন দেন। শেষ পর্যন্ত সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। কৃতির ভাষায়, ‘মা যা করতে পারেননি, সেটাই আমাকে আর আমার বোনকে প্রেরণা দিয়েছে। মা সব সময় শিখিয়েছেন, স্বপ্নের পথে কখনও থেমে যেও না।’

সাক্ষাৎকারে বলিউডের ভেতরের বৈষম্যের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এখনও নারী ও পুরুষ শিল্পীদের মধ্যে আচরণে পার্থক্য রয়েছে। ‘পুরুষ অভিনেতারা ভালো গাড়ি পান, ভালো রুম পান। এগুলো শুধু সুবিধা নয়, এর মাধ্যমে মেয়েদের ছোট করে দেখার মানসিকতা প্রকাশ পায়,’ বলেন কৃতি। এমনকি শুটিং সেটেও নারী তারকাদের আগে ডেকে রাখা হয়, যাতে তারা প্রস্তুত থাকতে পারেন। কৃতি সরাসরি সহকারী পরিচালকদের উদ্দেশে বলেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা