× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুসুমের পথচলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১ পিএম

কুসুম শিকদার

কুসুম শিকদার

একটা সময় অভিনয়ে সরব ছিলেন কুসুম শিকদার। দর্শকপ্রিয়তা পেলেও সময়ের বিবর্তনে দর্শকদের চোখের আড়ালে চলে যান অভিনেত্রী। অনেক বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরেন, একই সঙ্গে পরিচালনায়। এর পাশাপাশি সরব হয়েছেন সামাজিক মাধ্যমেও।

‘শরতের জবা’র পর প্রযোজক ও পরিচালক হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা নিয়ে ব্যস্ত হচ্ছেন কুসুম সিকদার। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে প্রযোজক ও পরিচালক হিসেবে অভিজ্ঞতা প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, প্রথমত, প্রযোজক হিসেবে অভিজ্ঞতা সুখকর নয়। লগ্নির পুরোটা ওঠেনি। এখনও ১৫ থেকে ২০ শতাংশ টাকা ওঠা বাকি। এর মধ্যেই ওটিটিতে মুক্তির পর সিনেমাটি পাইরেসি হলো। ঘটনাটা মন খারাপ করে দিল। একা সিনেমা মুক্তি দেওয়ার কাজটাও প্রযোজক হিসেবে অনেক কঠিন ছিল। দ্বিতীয়ত, প্রথমবার সিনেমা পরিচালক হিসেবে আমার অর্জন অনেক। আমি যদি পরিচালনা শিখতে দেশের বাইরে যেতাম, তাহলে এক-দেড় কোটি টাকা লাগত। হাতে-কলমে কিন্তু নির্মাণ শিখতে পারতাম না। বড় জোর একটি সার্টিফিকেট পেতাম। সেখানে আমি সফলভাবে পরিচালক হিসেবে হাতে-কলমে নির্মাণ শিখেছি।’

কুসুম আরও জানিয়েছেন পরিচালক হিসেবে দ্বিতীয় সিনেমার চিত্রনাট্য লেখা শেষ। নাম এখনও চূড়ান্ত করেননি। পরিস্থিতি বুঝেই সিনেমার কাজ এগিয়ে নিতে চান তিনি। এখানেও কুসুম সিকদার প্রযোজক হিসেবে থাকবেন বলে জানিযেছেন। একই সঙ্গে যারা শিল্পকে ভালোবাসেন, তাদের মধ্য থেকে সহপ্রযোজক কাউকে নেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা