× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুমতি পেল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২২ ১৭:২০ পিএম

সিনেমার দৃশ্যে সিয়াম ও পরিমণি

সিনেমার দৃশ্যে সিয়াম ও পরিমণি

সিয়াম-পরীমণি জুটির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির নির্মাণকাজ শেষ হয়েছে বেশ আগেই। শেষ হয়েছে এডিটিং ও ডাবিংও। এবার মিলল মুক্তির অনুমতিও। 

সেন্সর বোর্ড থেকে ১০ আগস্ট সিনেমাটি প্রশংসাসহ ছাড়পত্র পেয়েছে। ছবির পরিচালক আবু রায়হান জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। 

পরিচালক বলেন, ‘এই ছবি দিয়ে আবারও দর্শকের মন জয় করবে সিয়াম-পরী জুটি’। তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর শিশুতোষ ছবি মুক্তি পাচ্ছে। শিশুদের বিনোদনের কথা ভেবেই শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের গল্পে ছবিটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে মুগ্ধ করবে।’ 

সিয়াম-পরীমণি ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন-- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী। 

প্রখ্যাত লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। 

এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।


প্রবা/সসা/এমজে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা