× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রাবন্তী জানালেন, সুখে থাকার গোপন রহস্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৮ পিএম

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

সুখে থাকার গোপন রহস্য জানালেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কী সেই রহস্য?

সোমবার দুপুরে বোল্ড লুকে তোলা চারটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রাবন্তী। ছবিগুলো রীতিমতো ছড়িয়ে পড়েছে।

ক্যাপশনে সুখে থাকার রহস্যটি লিখেছেন শ্রাবন্তী, তাঁর ভাষ্য, ‘নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম গোপন রহস্য’। 

শ্রাবন্তীর সঙ্গে অনেকেই সহমত জানিয়েছেন, সঙ্গে ছবিরও প্রশংসা করতে ভোলেননি অনেকে। কেউ কেউ লিখেছেন, ‘কী সুন্দর লাগছে’।

আসছে দুর্গাপুজায় মুক্তি পাবে শ্রাবন্তী অভিনীত চলচ্চিত্র ‘দেবী চৌধুরানী’, সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। কিছুদিন আগে ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নেচে সাড়া ফেলেছেন শ্রাবন্তী। ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী। অভিনয়জীবনের ২৫ বছরের বেশি সময় কাটিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা