× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমা সেটে আহত টাবু

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ১৪:৪১ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২২ ১৫:১১ পিএম

টাবু

টাবু

বলিউড অভিনেত্রী টাবু। সম্প্রতি ‘ভোলা’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। হায়দরাবাদে ‘ভোলা’ সিনেমার সেটে আহত হন টাবু। ১০ আগস্ট সকালে ঘটনাটি ঘটে। ১১ আগস্ট বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা যায়, অজয় দেবগনের ‘ভোলা’ সিনেমায় একজন নির্ভীক, উচ্চপদস্থ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন টাবু। সেখানে একটি ঝুঁকিপূর্ণ দৃশ্য করতে গিয়ে আঘাত পেয়েছেন।

সূত্র জানায়, টাবু একটি ঘন জঙ্গলে ট্রাক চালাচ্ছিলেন। কিছু মোটরসাইকেলে করে ভিলেন টাবুর ট্রাককে ধাওয়া করছিল। এক সময় ট্রাকের পাশে যে বাইকটি আসছিল তার একটির সঙ্গে সংঘর্ষ হয়। তাতে গ্লাস ভেঙে অভিনেত্রীর ডান চোখের ওপরে এসে পড়ে। ঘটনায় বেশ চোট পেয়েছেন তিনি। শুটিং সেটেই চিকিৎসা দেওয়া হয়েছে টাবুকে।

পরবর্তী সময়ে জানা যায়, আঘাত তেমন গুরুতর নয়। সেলাই লাগবে না। তবে অভিনেত্রীকে এখন বিশ্রামে থাকতে হবে।

প্রবা/সসা/এমজে



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা