× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল অন্যরকম

বুকের পাঁজরে জমা নান্দনিক সুর

অচিন্ত্য চয়ন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ পিএম

বুকের পাঁজরে জমা নান্দনিক সুর

শ্রোতাকে মগ্ন করতে সংগীত নিয়ে অন্তহীন পাগলামিতে নেমেছেন একদল তরুণ। তারা আর দশটি গানের দলের মতো নয়- ঐতিহ্যবাহী নাটকের সংগঠন ‘বগুড়া থিয়েটার’র নাট্যকর্মীরাই এই দলের আলোকবর্তিকা। তাদের স্বপ্নের পাশে লুকিয়েছিল সুরের দেহ। তাই ২০২০ সালে গঠন করেন ‘দল অন্যরকম’। তাদের গানে ভাসে মাটির ঘ্রাণ। দলটির শিল্পীরা শ্রোতার ভেতরের অনুভূতি স্পর্শ করে এ দল শ্রোতাপ্রিয় হয়েছে অনেক আগেই। কিন্তু নিভৃতচারী হওয়ার কারণে আড়ালেই রয়ে গেছেন তারা। 

ভিউ-বাণিজ্যের যুগে একটু সামনে আসতে হয়। কিন্তু দলটির সংগীততুর্কিরা সে পথে না হেঁটে নিজেরা সুরের আলো ফেরি করেন শ্রোতার হৃদয়ে। তারা যে শুধু গানের দলে সীমাবদ্ধ নয়। তাদের পরিবেশনায় কখনও যুক্ত হয় কবিতা, গল্প, রম্যকথা এরপর তার সঙ্গে ভাবের সাযুজ্য রেখে শুরু হয় গান, আবার সেই গানের রেশ রেখেই আরেক গানের সঙ্গে একটা সেতু নির্মিত হয়। একটানা চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিট চলমান পুরো অনুষ্ঠান মনে হয় একটা জার্নি। ফলে দর্শক নানা ভাব ও রসের বৈচিত্র্য নিয়ে সময়টা পার করে। দল অন্যরকমের রিদমিক পার্টেও রয়েছে বৈচিত্র্য। হারমনি, ঢোল, তবলা, কলস, ডারবুকা, খমক, নাকাড়া, মাদল, বাঁশি, বেহালা, কাহন, করতালের মতো বাংলাদেশের নিজস্ব বাদ্যযন্ত্রের সঙ্গে একোস্টিক গিটার ও ইলেকট্রিক গিটার মিশিয়ে এক অন্যরকম ফিউশনের চেষ্টা করেন তারা। দল অন্যরকমের গানের অংশের মূল দায়িত্ব পালন করেন সোবহানী বাপ্পী আর কবিতা বা কথা অংশে মূল ভূমিকা পালন করেন অলক পাল। দোহার, পার্কেশন ও রিদমিক পার্টে সহায়তা করেন বায়েজিদ নিবিড়, স্বরণ, আমিনুল রকি, রবিউল করিম, গালিব, সানাউর রহমান ও নাঈমুল। 

গান নিয়ে সোবহানী বাপ্পীর প্রত্যাশা পাহাড়সমান। তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন- ‘আমরা যেহেতু থিয়েটার কর্মী আমরা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। গান আর কবিতার মঞ্চে একটা ভিন্ন আবহ সৃষ্টি করে দর্শকের কাছে পরিবেশনা নিয়ে যাচ্ছি। সারা পৃথিবীর বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের গানাবৃত্তি, এটি আমাদের প্রত্যাশা।’

‘দল অন্যরকম’র শুরুর গল্পটাও রোমাঞ্চকর জানালেন অলক পাল। তিনি বলেন- ‘২০২১ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বগুড়া থিয়েটার নাটকের জন্য আমন্ত্রিত হয়েছিল। সেখানে আয়োজকবৃন্দ দলটির কাছে নাটকের পূর্বে বাংলাদেশের গান শোনানোর অনুরোধ রাখেন হঠাৎ এই অনুরোধে আমরা সদস্যরা তাত্ক্ষণিকভাবে কবিতা ও গানের সংমিশ্রণে এক চমকপ্রদ পরিবেশনা উপহার দিই। উপস্থিত প্রায় হাজার দর্শক ভালোবাসায় সিক্ত হই।’

দলের নাম ‘দল অন্যরকম’ কেন হলো এ প্রশ্নের উত্তরে তিনি বলেন- কিছুটা অন্যরকমভাবে শুরু হয়েছিল বলেই এ দলের নাম ‘দল অন্যরকম’। আমরা অনুষ্ঠান ভেদে গান নির্বাচন করি। যেমনÑ গায়েহলুদের অনুষ্ঠানে শুধু বিয়ের গীত বা বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট গান-কথার পরিবেশনা উপস্থাপন করি। আবার স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে কখনও ফোক বা ফোকের সঙ্গে ব্যান্ডের গানেরও চমত্কার মিশেল ঘটাই। দর্শক-স্রোতা পাশে থাকলে আরও ভালো করতে পারব বলে আশা করছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা