× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে রাজ-ফারিণের ‘ইনসাফ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১২:১৬ পিএম

ওটিটিতে রাজ-ফারিণের ‘ইনসাফ’

ওটিটি প্লাটফর্মে আসছে কোরবানি ঈদের ‘ইনসাফ’। ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি। ‘এশা মার্ডার’ দিয়ে শুরু হয়েছিল গত কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ওটিটি যাত্রা। গত ৩১ জুলাই বিঞ্জে এশা মার্ডার মুক্তির পর ৭ আগস্ট চরকি ও হইচইয়ে আসে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এবার এলো ইনসাফ। 

আগামী ৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে চরকিতে মুক্তি পাবে শরিফুল রাজ-তাসনিয়া ফারিণ অভিনীত ইনসাফ। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীকে নিয়ে সবাই যখন আতঙ্কে, তখন তাকে নিয়ে কাজ শুরু করে পুলিশ কর্মকর্তা জাহান খান। এ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। সিনেমায় মোশাররফ অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে। তার অভিনীত চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসাসেবার সিন্ডিকেশনের কথা। অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তার উপস্থিতিও চমকে দিয়েছে দর্শকদের।

ওটিটিতে মুক্তি প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সিনেমাটি যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, নির্মাতা হিসেবে সেটাই আমার চাওয়া। ইনসাফ চরকিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সবার হাতের মুঠোয় চলে যাবে সিনেমাটি। দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন, এটা সত্যিই আনন্দের। প্রেক্ষাগৃহে মুক্তির পর ইনসাফ সিনেমার কথা মুখে মুখে ছড়িয়েছিল, আশা করব, ওটিটিতে মুক্তির পরও এমনটা হবে। সিনেমাটি নিয়ে সবাই কথা বলবেন, লিখবেন, সেটাই প্রত্যাশা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা