× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ওই চেয়ার নির্লজ্জদের জন্যই’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১১:৫৩ এএম

আসিফ আকবর

আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর দেশের বিভিন্ন অনিয়ম ও অসংগতি নিয়ে সরব থাকেন। তিনি বিগত ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ও বেশ ভূমিকা পালন করেছেন।

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুরুকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এমন ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। এ ঘটনায় শিল্পী আসিফ আকবর তার ফেসবুকে পোস্ট করলেন দেশের চিরায়ত রাজনীতির পরিবেশ নিয়ে।

গতকাল শনিবার আসিফ তার ফেসবুক স্ট্যাটাসে রাজনৈতিক দলের নেতাদের নির্লজ্জতার কথা তুলে ধরেছেন। আসিফ লিখেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন্যই।’ আসিফ পোস্টে কোনো নাম উল্লেখ না করলেও অনুরাগীদের অনেকেই মন্তব্য করে লিখেছেন, আসিফ আকবর মূলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা