× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাহমিদা নবীর নতুন গান ‘মেঘলা আকাশ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৩:০৩ পিএম

ফাহমিদা নবী

ফাহমিদা নবী

বৃষ্টি নিয়ে গান গাইলেন ফাহমিদা নবী। শিরোনাম ‘মেঘলা আকাশ’। ‘মেঘলা আকাশ ভেঙে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’— এমন কথায় গানটি লিখেছেন আব্দুল ও সোহানা দম্পতি। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন আব্দুল।

নতুন এ গান নিয়ে ফাহমিদা নবী জানান, আগামী মাসের শুরুতে সিলেটে গানটির ভিডিওর শুটিং করা হবে। এরপর ইউটিউবে প্রকাশ করা হবে ভিডিওসহ গানটি। ফাহমিদা নবী বলেন, ‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা গানটি এত বেশি ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এত চমৎকার মেলবন্ধন আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী ও উচ্ছ্বসিত।’

ফাহমিদা নবীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘বন্ধু হারিয়ে গেল’ শিরোনামের গানটি। এ গানের সুর করেছিলেন প্রয়াত বর্ণ চক্রবর্ত্তী। নিজের সুর করা নতুন গান নিয়েও কাজ করছেন ফাহমিদা নবী। শিগগির গানগুলো একে একে প্রকাশ করবেন ইউটিউবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা