× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঞ্চে ফিরলেন ফারজানা চুমকি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১২:৫৯ পিএম

ফারজানা চুমকি

ফারজানা চুমকি

অভিনেত্রী ফারজানা চুমকি মঞ্চনাটকের দল ঢাকা থিয়েটারের সদস্য। দলের হয়ে তিনি অভিনয় করেছেন ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতী কইন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’সহ বেশ কয়েকটি নাটকে। দীর্ঘ বিরতি শেষে আবার মঞ্চে ফিরলেন চুমকি। সম্প্রতি মঞ্চায়িত ঢাকা থিয়েটারের ‘দেয়াল’ নাটকে দেখা গেছে চুমকির অভিনয়।

সেলিম আল দীন রচিত দেয়াল নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। নাটকে চুমকি একজন অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন। চুমকি বলেন, ‘দেয়াল নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর অভিনয় নিয়ে মঞ্চে দাঁড়ালাম। যারা নাটকটি দেখেছেন, তাদের অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। তাদের এই প্রশংসা আমাকে মঞ্চে নিয়মিত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।’ চুমকি জানিয়েছেন, এখন থেকে নিয়মিত মঞ্চে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যেই ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নামের নতুন নাটকেও অভিনয় করার বিষয়টি চূড়ান্ত করেছেন। আগামী অক্টোবর অথবা নভেম্বর মাসে নাটকটি মঞ্চায়ন করার পরিকল্পনা রয়েছে ঢাকা থিয়েটারের।

ফারজানা চুমকি বলেন, ‘আমরা যারা মঞ্চে অভিনয় করি, তারা প্রত্যেকেই থিয়েটারকে ভীষণ ভালোবাসি। আমাদের মা-বাবা, ভাইবোন ঘিরে যেমন একটি পরিবার, মঞ্চনাটকের দলটাও আমাদের আরেকটা পরিবার। আত্মতৃপ্তির জন্যই আমরা মঞ্চকর্মীরা থিয়েটার করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা