× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়-নিপুণের ‘ফুলের বাগানে সাপ’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৩:৪১ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৪:১১ পিএম

জয়-নিপুণের ‘ফুলের বাগানে সাপ’

উপস্থাপনা দিয়ে তুমুল জনপ্রিয় শাহরিয়ার নাজিম জয় অভিনয়েও প্রসিদ্ধ। সাম্প্রতিক সময়ে উপস্থাপনায় তার সরব উপস্থিতি থাকলেও পর্দায় অতটা নিয়মিত নন। বিভিন্ন সময়ে তাকে সোশ্যালে বিভিন্ন টপিকে আলোচনা-সমালোচনায় সরব থাকতে দেখা যায়।

এবার নতুন একটি নাটকে অভিনয় করতে দেখা যাবে তাকে। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্পের অনুপ্রেরণায় এবং ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় নাটকে অভিনয় করবেন তিনি। নাটকটিতে জয়ের বিপরীতে অভিনয় করেছেন বড়পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার।

স্বামী-স্ত্রীর সাংসারিক নানা টানাপোড়েন দেখা যাবে নাটকটিতে। পারিবারিক এ নাটকে উঠে আসবে ভালোবাসা, ভুল বোঝাবুঝি ও দূরত্ব ভুলে কীভাবে একটি সংসার টিকিয়ে রাখতে হয়। আর এ নাটকটির নাম রাখা হয়েছে ‘ফুলের বাগানে সাপ’।

ইতোমধ্যে শেষ হয়েছে নাটকটির শুটিং। সম্পাদনার কাজ শেষ হলে নাটকটি শিগগিরই দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা