× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে বাহুবলি : দ্য এপিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১২:০৮ পিএম

আসছে বাহুবলি : দ্য এপিক

বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির সীমানা পেরিয়ে যে নাম একসময় গোটা বিশ্ব কাঁপিয়েছিল, সেই ‘বাহুবলি’ আবারও ফিরছে নতুন মহাকাব্যিক রূপে। গত মঙ্গলবার বহুল প্রতীক্ষিত ‘বাহুবলি : দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক প্রকাশ করেছেন নির্মাতা, এরপর মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া। মাহিষ্মতী রাজ্যের রাজকীয় আভিজাত্য, পাহাড়সম শক্তি আর চোখ ধাঁধানো ভিএফএক্স, সব মিলিয়ে দর্শকদের মনে যেন ফিরে এসেছে ‘বাহুবলি’ ও ‘বাহুবলি টু’-এর স্মৃতি।

দর্শকদের উচ্ছ্বাসের কারণও স্পষ্ট, প্রায় এক দশক পর আবারও সেই কিংবদন্তি চরিত্রে ধরা দেবেন প্রভাস। ২০১৫ সালে ‘বাহুবলি : দ্য বিগিনিং’ আর ২০১৭ সালে ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ ইতিহাস গড়ার পর এবার নতুন রূপে হাজির হচ্ছে ‘বাহুবলি : দ্য এপিক’।

এই সিনেমার বিশেষত্ব হলোÑ এর ব্যতিক্রমী দৈর্ঘ্য। পুরো ৫ ঘণ্টা ২৭ মিনিটের এক অবিচ্ছিন্ন কাহিনী। যেখানে সাধারণত চলচ্চিত্র সীমাবদ্ধ থাকে ২-৩ ঘণ্টায়, সেখানে রাজামৌলির এই মহাপরিকল্পনা দর্শকদের ধৈর্য, মনোযোগ আর আবেগের ওপরই পরীক্ষা নেবে।

আগের দুই কিস্তিই বক্স অফিসে ঝড় তুলেছিল। প্রথমটি বিশ্বজুড়ে আয় করেছিল ৬৫০ কোটি টাকা, আর দ্বিতীয়টি তো ১৭৮৮ কোটির ব্যবসা করে ভারতীয় সিনেমার ইতিহাসই পাল্টে দিয়েছিল। ফলে তৃতীয় অধ্যায় ঘিরে প্রত্যাশা এখন আকাশচুম্বী।

শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই বিশাল ক্যানভাসে নির্মিত এই মহাকাব্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা