প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১১:১৫ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১১:১৬ এএম
সাফা কবির
জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির সাম্প্রতিক সময়ে নাটকে আগের মতো নিয়মিত নন। মাঝে মাঝে ওটিটি প্লাটফর্মেও তাকে দেখা গেলেও, টেলিভিশনই এখনও তার মূল কাজের জায়গা। পক্ষকাল আগে বরিশালের বিভিন্ন লোকেশনে একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এরপর থেকে আর কোনো নতুন কাজে যুক্ত হননি। কারণ হিসেবে জানালেন, মানসম্মত ও ব্যতিক্রমী গল্পের অভাব।
নিজের অবস্থান ব্যাখ্যা করে সাফা বলেন, ‘প্রতিদিন অনেক কাজের প্রস্তাব পাই, কিন্তু গল্পগুলো প্রায় একই রকম। নতুনত্ব নেই, শুধু ট্রেন্ডি কনটেন্ট। এগুলোতে কাজ করার আগ্রহ পাচ্ছি না। তাই ইচ্ছে করেই কাজের সংখ্যা কমিয়ে দিচ্ছি। আমি চাই বিরতি নিয়ে ভালো কিছু করতে। সর্বশেষ ‘সন্ধি’ আর ‘কেন এই সঙ্গতা’ নাটক থেকে দারুণ সাড়া পেয়েছি। এরকম কাজ পেলে আবার ফিরব, নইলে অপেক্ষাই করব।’

এদিকে সমসাময়িক অনেক শিল্পী যখন একে একে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন, সাফা তখনও দূরে থেকেছেন বড়পর্দা থেকে। তবে এবার মতো পাল্টেছেন তিনি। আগের সংশয় কাটিয়ে নিজেকে সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সাফা বলেন, ‘এখন আমি চলচ্চিত্রে কাজ করার জন্য মানসিকভাবে তৈরি। তবে চাই ভিন্নধর্মী গল্পÑ যেখানে আমি এককভাবে নিজেকে নতুনভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে পারব। মাল্টিকাস্টিংয়ের ভিড়ে হারিয়ে যাওয়ার মতো প্রজেক্টে থাকতে চাই না।’