× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিশোর ‘আকা’ রহস্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১০:৫৬ এএম

আগামী ৪ সেপ্টেম্বর হইচই-তে মুক্তি পাচ্ছে ‘আকা’।

আগামী ৪ সেপ্টেম্বর হইচই-তে মুক্তি পাচ্ছে ‘আকা’।

রহস্য আর সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘আকা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ এবার এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো সোশ্যাল থ্রিলার ঘরানায় কাজ করলেন। গত সোমবার বিকালে ওটিটি প্লাটফর্ম হইচই-তে প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার। বেশ জমজমাট এক গল্পের আভাস মিলেছে ট্রেলারটিতে।

‘সময়টা ১৯৯৮ কি ’৯৯। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’ নারী কণ্ঠের এমন ভয়েস ওভার দিয়েই শুরু হয় ‘আকা’র ট্রেলার।

সিরিজের প্রধান চরিত্র আকা হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিশো বলেন, ‘আমি সব সময় ভালো গল্প ও প্রডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হোক। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেই সঙ্গে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথাই নেই। আর দুর্দান্ত একটা টিম। আকা এই সব ভালোর সমন্বয় ঘটিয়েছে। আজকে ট্রেলার মুক্তি পেল, কিছুদিন পর কনটেন্টটা আসবে। দর্শকদের অনুরোধ থাকবে আপনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য।’

‘আকা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিশো, নাবিলা ও ভিকি জাহেদ 

ভিকি জাহেদ বলেন, ‘আগেও অনেক থ্রিলার করেছি, তবে ‘আকা’ আমার প্রথম সোশ্যাল থ্রিলার। দর্শকদের সঙ্গে এই কাজটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পরই বোঝা যাবে কতটা সফল হয়েছি।’

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এই সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তিনিও উপস্থিত ছিলেন ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে। আলাপকালে ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেত্রী ‘আকা’ নিয়ে বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। তিনি সাইকো থ্রিলার জনরায় চমৎকার কাজ করেন। ‘আকা’ একটি দুর্দান্ত প্রজেক্ট হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহেল চরিত্রে অভিনয় করা ইমতিয়াজ বর্ষণ। তিনি বলেন, ‘হইচইকে ধন্যবাদ ব্যাক টু ব্যাক আমাকে অনেক ভালো ভালো গল্প দেওয়ার জন্য। এই কাজগুলো একেকটি একেক এক্সপেরিমেন্ট ছিল। ভিকি জাহেদের প্রতিটি কাজের একটি সিগনেচার থাকে, একটা শেড থাকে। আমার খুব ইচ্ছে ছিল এই সিগনেচারের সঙ্গে পরিচিত হওয়া। আমি কৃতজ্ঞ পরিচালক ও টিমের প্রতি।’

আগামী ৪ সেপ্টেম্বর হইচই-তে মুক্তি পাচ্ছে ‘আকা’। সিরিজটিতে আরও অভিনয় করেছেন- জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, একে আজাদ সেতু, তাজজি হাসান ও শ্যামন্তি সৌমি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা