× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাবিবের সঙ্গে জুটি বাঁধলেন আতিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৩:৩৯ পিএম

হাবিব ওয়াহিদ ও আতিয়া আনিসা

হাবিব ওয়াহিদ ও আতিয়া আনিসা

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও কণ্ঠশিল্পী আতিয়া আনিসা আবারও একসঙ্গে গাইলেন নতুন গান। তাদের এবারের গানের শিরোনাম ‘তোর আদরে’। গানটি হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এ গানের কথা লিখেছেন অমিতা কর্মকার, সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই।

নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আতিয়া আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে গাওয়া আগের গানগুলো যেমন শ্রোতাদের ভালোবাসা পেয়েছিল, তেমনই ‘তোর আদরে’ গানটিকেও দর্শক-শ্রোতারা আপন করে নেবেন বলে আমার বিশ্বাস।’ ‘তোর আদরে’ গানটি শুধু ইউটিউবে নয়, পাশাপাশি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল অডিও প্লাটফর্মেও প্রকাশ করা হয়েছে।

হাবিব ও আতিয়া আনিসা জুটির এটি চতুর্থ গান। এর আগে তারা একসঙ্গে গেয়েছেন ‘হোক বাড়াবাড়ি’, ‘কোন খেয়ালে’ ও ‘ঘোর কেটে যায়’ শিরোনামের গান। ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল তাদের প্রথম দ্বৈত গান ‘হোক বাড়াবাড়ি’, যা লিখেছিলেন মারুশা এবং সুর-সংগীত করেছিলেন হাবিব ওয়াহিদ।

এদিকে আতিয়া আনিসা প্রথমবারের মতো যাচ্ছেন যুক্তরাষ্ট্র সফরে। সেখানে ১৪টি স্টেজ শো-তে গান পরিবেশন করবেন তিনি। আগামী ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা