× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিন্স : শাকিবের আগামীর চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৩:৩৭ পিএম

শাকিব খান

শাকিব খান

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক তিনি, তাই তার সিনেমা নিয়ে অন্যদের থেকে আলোচনা বেশি হবে এটাই স্বাভাবিক। গত ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমার দারুণ সাফল্যের পর শাকিব খানের নতুন সিনেমার জন্য অপেক্ষা করছেন দর্শক।

এর মধ্যে এই তারকার একাধিক সিনেমায় যুক্ত হওয়ার খবর শোনা গেলেও তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খান নিজেই আগামী ঈদুল ফিতরের সিনেমা নিজেই ঘোষণা দিলেন। ‘প্রিন্স : ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’র থিমেটিক ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেন। শুক্রবার বিকালে একটি ফার্স্ট লুক শেয়ার করে তার নতুন সিনেমার ঘোষণা দেন শাকিব খান। সিনেমাটির নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’, যেটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ফেসবুক পোস্টে থিমেটিক ফার্স্টলুক পোস্টার দিয়ে শাকিব খান লিখেছেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়েরÑ শহর চিনবে তার আসল নায়ককে!’ সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, লালচে আবহে ভিড়ের মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই। তাদের মাঝেই উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান। চেহারা স্পষ্ট না হলেও ভঙ্গিতে পরিষ্কার, এবার গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন তিনি। পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত জায়গার নাম যেমনÑ উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি লেখা রয়েছে। জানা গেছে, খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং। এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। এদিকে, শাকিবের নতুন সিনেমার পোস্টার দেখে তো তার ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। এক ভক্ত সেখানে মন্তব্য করেছেন, ‘কী দুর্দান্ত পোস্টার।’ আরেকজন লিখেছেন, ‘ওহ মাই গড, কী লুক!’ অন্য আরেকজন লিখেছেন, ‘মাইন্ডব্লোয়িং’। একজন আবার লিখেছেন, ‘আমি তো এমন কিছুর জন্যই অপেক্ষা করছিলাম।’

শাকিব খান বর্তমানে অবস্থান করছেন আমেরিকাতে। সেখানে সন্তান বীরের সঙ্গে তার সময় কাটানোর ছবি প্রকাশ্যে এসেছে। সেখান থেকে তিনি জানিয়েছেন, ধুমধাড়াক্কা সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু অন্য ধরনের স্টোরি বেইজ সিনেমা আনতে চাই। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কাজ আগাচ্ছে। নেক্সট আসছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে এবং পরবর্তীতে ‘প্রিন্স’ রিলিজ হবে ঈদুল ফিতরে। আরও কয়েকটা সিনেমার স্টোরির কাজ চলছে। এর বাইরে চমকপ্রদ কিছু খবর আছে, ধীরে ধীরে সবাই তা জানতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা