× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমাকে ভুল বুঝা হয়েছিল’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৩:২৪ পিএম

নুসরাত জাহান

নুসরাত জাহান

এক সাক্ষাৎকারে নুসরাত জাহান বিতর্কিত বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার ভাষ্যে, নুসরত মানেই বিতর্কÑ আমাকে এভাবে দেখা হতো। আমি তার চেয়ে একটু বেশি। যারা বিতর্ক বা সমালোচনা করছেন, তারা আমার সমস্যার কথা জানেন না। আর যা বলা হয় তার বেশিরভাগই অর্ধসত্য। এক সন্তানের বাবা যশের সঙ্গে বিয়ে নিয়ে সেভাবে কিছু না বললেও সাংসদ হওয়ার পর তার বিয়ে নিয়েও কম বিতর্ক হয়নি। এমন খবরও ছড়িয়েছিল, বিয়ে করেও সংসদে গিয়ে বলছে বিয়ে করেননি।

নুসরাত বললেন, ‘যশের সঙ্গে সম্পর্কে জড়ানোর সময়েই আমি জানতাম, যশ এক সন্তানের বাবা। হ্যাঁ, পরিস্থিতি বুঝতে, চিনতে সময় লাগে। সেই সময়টা নিয়েছিলাম। একসময় খবর হয়েছিল নুসরাত বিয়ে করে বলেছে বিয়ে করেনি। আগে কোনো দিন এই বিষয়ে কথা বলতে চাইনি। আজ বলছি। আমাকে ভুল বোঝা হয়েছিল। আমি কিন্তু এই কথা একবারও বলিনি। আমি কি মূর্খ? বিয়ে করে সংসদে গিয়ে ঘোষণার পরে বলব, বিয়েটাই হয়নি! তাহলে আমার তো পাগলাগারদ থেকে ঘুরে আসা উচিত ছিল।’ এ প্রসঙ্গে আরও বললেন, অতীত খুঁড়তে চাই না। তবে পরিষ্কার করতে চাই সব ধোঁয়াশা। ওদের তরফ থেকে আইনি চিঠি এসেছিল। যেখানে বলা হয়েছিল, আইনসিদ্ধ বিয়ে নয় বলে এটাকে বিয়ে হিসেবে ধরা হবে না। এই কথাটাই হয়তো আমি সঠিকভাবে মানুষকে বোঝাতে পারিনি। এত কিছু হলো, গোটা ভারত যা দেখল সেটা সত্যি নয়, তা আমি কী করে বলতে পারি! এটা বলিওনি। আইনসিদ্ধ হোক বা না হোক বিয়ে তো করেছিলাম।

সময় ছিল না বলে বিয়ের রেজিস্ট্রি করেননি যশ-নুসরাত, এমনটা জানিয়ে অভিনেত্রী বলেন, সময় ছিল না। বাইরে বিয়ে হয়েছিল। ফিরেই সংসদে শপথ নেওয়ার কথা ছিল। একের পর এক কাজের মাঝে সময় বয়ে গিয়েছিল। আমারই ভুল! পাঠককে পুরো বিষয়টা আমি বুঝিয়ে বলতে পারিনি। এটা তো ঠিক, অতীতকে জীবন থেকে কোনো দিন মুছে ফেলতে পারব না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা