× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ব্ল্যাকপিঙ্কের অ্যালবাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১২:৪২ পিএম

বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্যরা। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্যরা। ছবি : সংগৃহীত

নতুন অ্যালবাম নিয়ে ফিরছে বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্ক। এমনটা জানিয়েছেন ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউক সুক। এক ভিডিওবার্তায় হিউক সুক আনুষ্ঠানিকভাবে জিসু, জেনি, রোজে ও লিসার নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার কথা জানান।

যদিও আগেই শোনা গিয়েছিল, টানা বিশ্বভ্রমণ কনসার্ট থেকে দুই মাসের বিরতিতে ব্ল্যাকপিঙ্ক নতুন গান রেকর্ডিং ও ভিডিও শুটের কাজে যুক্ত হবে। ইয়াং হিউক সুক জানান, নভেম্বরের মধ্যেই নতুন অ্যালবাম প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। এরপর বললেন, অনেকেই ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম নিয়ে জানতে চাইছেন। আমি জানি, ব্ল্যাকপিঙ্কের সদস্যরা ও তাদের প্রযোজকরা কঠোর পরিশ্রম করছেন। নভেম্বরের মধ্যেই আমরা অ্যালবাম প্রকাশের জন্য কাজ চালাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করা হবে দ্রুত অ্যালবামটি বের করার।

সম্প্রতি ব্ল্যাকপিঙ্ক তাদের ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুরের ইউরোপীয় অংশ শেষ করেছে। এর আগে তারা দক্ষিণ কোরিয়া ও উত্তর আমেরিকায় কনসার্ট করেছে। তাদের পরবর্তী সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। উল্লেখ্য, ব্ল্যাকপিঙ্কের সর্বশেষ প্রকাশিত গান ছিল ডিজিটাল সিঙ্গেল জাম্প। গানটি গত ১১ জুলাই মুক্তি পেয়েছে। তবে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে তাদের শেষ কাজ ছিল দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘বর্নপিঙ্ক’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা