× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৩ আগস্ট ফিরছে কোক স্টুডিও বাংলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৭:২৬ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৫ ১৭:৩৫ পিএম

২৩ আগস্ট ফিরছে কোক স্টুডিও বাংলা

ডিজিটাল ফার্স্ট প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’ আবারও ফিরছে। দ্য কোকা-কোলা কোম্পানির এই প্ল্যাটফর্মটির বহুল প্রত্যাশিত সিজন ৩ আগামী শনিবার (২৩ আগস্ট) থেকে আবারও শুরু হতে যাচ্ছে। ফলে দর্শক-শ্রোতারা আবারও উপভোগ করতে পারবেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে আইকনে পরিণত হওয়া কোক স্টুডিও বাংলার মিউজিক্যাল ফিউশন, প্রাণবন্ত পারফরম্যান্স এবং চমকপ্রদ সব আয়োজন। 

এরইমধ্যে সিজন ৩-এর তিনটি চার্ট-টপ গান প্রকাশ পেয়েছে, যার সর্বশেষটি ছিল নতুন উপস্থাপনায় ওয়ারফেজ ব্যান্ডের গান ‘অবাক ভালোবাসা’। সামনে আসতে চলেছে আরও ছয়টি গান, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরাও যা সৃজনশীলতার সীমা আরও প্রসারিত করবে।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের কণ্ঠেও ঝরেছে একই সুর। নতুন গান নিয়ে তিনি বলেন, এই সিজনে প্রতিভাবান সব শিল্পীদের একত্রিত করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমি খুবই আশাবাদী যে, প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন। 

শ্রোতারা স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসকল মন মাতানো পরিবেশনা উপভোগ করতে পারবেন। ফলে বাংলাদেশের সঙ্গীত দেশের সীমানা ছাড়িয়ে আরও একবার প্রতিধ্বনিত হবে বিশ্বজুড়ে। 

কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@CokeStudioBangla

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা