প্রবা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৯:৪৫ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ২০:১০ পিএম
যুক্তরাষ্ট্রের সুপার মডেল বেলা হাদিদ। ছবি : সংগৃহীত
লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২২-এ বর্ষসেরা মডেলের অ্যাওয়ার্ড জিতেছেন বেলা হাদিদ।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ ডিসেম্বর বেলা হাদিদকে এ সম্মননা দেয়া হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন না বেলা। এক ভিডিও বার্তায় তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং আয়োজনকারীদের প্রতি ধন্যবাদ জানান। পাশাপাশি তার এজেন্ট লিউজ ম্যাটোস ও মা ইয়োলান্ডা হাদিদসহ ইন্ড্রাস্টির বাকি মডেলদেরও ধন্যবাদ জানান।

বেলার হয়ে তার পুরষ্কার গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ফ্যাশন এডিটর কার্লোস নাজারিও।
ফিলিস্তিনি বাবা ও ডাচ মায়ের ঘরে জন্ম নেয়া ২৬ বছর বয়সী ইসাবেলা খাইরিয়া হাদিদ ফ্যাশন জগতে বেলা হাদিদ নামে পরিচিত। ভোগসহ বিভিন্ন প্রথম শ্রেণির ম্যাগাজিনে কাভার হয়েছেন তিনি। তার ছোট বোন জিজি হাদিদও একজন নামকরা পেশাদার মডেল।