× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থামা : রাশমিকার ভৌতিক সিনেমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১১:৪৩ এএম

থামা : রাশমিকার ভৌতিক সিনেমা

একদিকে প্রেম, অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া- সব মিলিয়ে এক অন্য রকম ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘থামা’। ভ্যাম্পায়ার থিমে তৈরি এই রোমান্টিক কমেডির শুটিং জমজমাটভাবে চলছে উটির ঘন জঙ্গলে।

সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আয়ুষ্মান খুরানা আর রাশমিকা মান্দানা। এ ছাড়া এক রক্তচোষা ভ্যাম্পায়ার চরিত্রে হাজির হবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, যার নাম যক্ষসান। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে রাম গোপাল বাজাজের চরিত্রে। গত সোমবার সিনেমাটির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে এসেছে। গল্পে আয়ুষ্মানের নাম অলোক। আলো-আঁধারীতে নায়কের মুখে ছড়িয়ে রয়েছে অজানা রহস্য। অন্যদিকে রাশমিকার নাম তারকা। লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লুকেই ভয় ধরালেন নায়িকা‌। সিনেমাটির টিজার মঙ্গলবার এসেছে। আদিত্য সারপোটদার পরিচালিত এই সিনেমাটি আসছে দীপাবলিতে মুক্তি পাবে বলে জানা গেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা