× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ‘কেষ্ট’ হয়ে ওটিটিতে নাম লেখালেন অঙ্কুশ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:২৭ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৭:২০ পিএম

এবার ‘কেষ্ট’ হয়ে ওটিটিতে নাম লেখালেন অঙ্কুশ

কলকাতার বড়পর্দার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন তিনি। পরে একে একে বেশকিছু সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। তবে এবার বড়পর্দার গণ্ডি পেরিয়ে নাম লেখাচ্ছেন ওটিটি প্ল্যাটফরমে। নতুন জুটি হয়ে দর্শকদের সামনে চমক নিয়ে আসছেন এই অভিনেতা।

নতুন একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক নির্ঝর মিত্র। সিরিজটির নাম ‘শিকারপুর’। আর এ ছবিতেই নতুন জুটি হিসেবে ওটিটিতে পা রাখছেন অঙ্কুশ ও সন্দীপ্তা সেন। সেই সঙ্গে অভিনেত্রীর বাবার চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

জানা গেছে, গ্রামের মেয়ে চুমকির সঙ্গে রোমাঞ্চকর প্রেমে ভালোবাসার দ্যুতি ছড়াবেন গ্রামের ছেলে কেষ্ট। তাদের রোমাঞ্চকর এবং টানটান উত্তেজনায় এগিয়ে যাবে ছবির গল্প। সিরিজে কেষ্টর চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে এবং চুমকির ভূমিকায় অভিনয় করবেন সন্দীপ্তা সেন।

এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘ওটিটির জন্য অনেক গল্পই আমার কাছে এসেছিল। কিন্তু সেই চিত্রনাট্যগুলো পছন্দ না হওয়ায় কাজ করতে রাজি হইনি। নির্ঝরের এ গল্পটা শোনার পর রাজি না হয়ে পারলাম না। কারণ এমন একজন কেষ্টরই তো এতদিন খোঁজ করছিলাম আমি।’

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল ভালো গল্প পেলেই নাকি ওটিটিতে কাজ করবেন ‘কানামাছি’ খ্যাত এই অভিনেতা। এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ দিতে চলেছেন অঙ্কুশ। নতুন চমকে নিজেকে মেলে ধরবেন ওটিটিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা