× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিশো-চঞ্চলের নায়িকা পূজা চেরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১১:৫০ এএম

পূজা চেরী

পূজা চেরী

অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে নিয়ে ‘দম’ সিনেমা বানাচ্ছেন নির্মাতা রেদওয়ান রনি। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমার ঘোষণা এসেছিল ২০২৩ সালের ডিসেম্বরে। তখনই বলা হয়েছিল, রনির সিনেমায় কাজ করবেন চঞ্চল, পরে যুক্ত করা হয় আফরান নিশোকেও।

জানা গেছে, বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান এবং কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং হবে। সিনেমাটিতে নায়িকা হিসেবে কে থাকছেন, তার কোনো ঘোষণা আসেনি এখনও। তবে সূত্রের খবর সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরী। যদিও এ বিষয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো খবর পাওয়া যায়নি। সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে ‘দম’ সিনেমার জন্য পূজা চেরীর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কথা প্রায় পাকাপাকি। তবে ভিন্ন কথা শুনিয়েছেন সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি। নির্মাতার ভাষ্য, ‘দম সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত করিনি। অডিশনের একটি ব্যাপার রয়েছে। সেখান থেকেই নায়িকা নির্বাচন করা হবে। তবে নায়িকা সিলেকশনের চেয়ে এখন আমরা গল্প ও শুটিং লোকেশনের বিষয় গুরুত্ব দিচ্ছি। আসছে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে ‘দম’ সিনেমার দৃশ্যধারণ করার কথা ভাবছি। এ কারণে লোকেশন নিয়ে বেশি ভাবতে হচ্ছে, নায়িকা না।’

সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘দম’-এর গল্প। নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন, ‘পাওয়ার অব আ কমন ম্যান’ নিয়ে কাজ করছি। অনেক বছর ধরেই এমন গল্পের খোঁজে ছিলাম। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে, যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা জোগাবে।

অভিনেতা আফরান নিশো বললেন, ‘এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে আমার জানা নেই। দম হবে একটি সারভাইভাল ইনস্পিরেশনাল গল্প। এ ধরনের গল্পের প্রতি আমার আলাদা টান আছে। এতে থাকে উত্তেজনা, থাকে চ্যালেঞ্জ। ‘দম’-এ পারফরম্যান্সে প্রচুর চ্যালেঞ্জ আছে, যা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আমি ব্যক্তিগতভাবে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।’

টেলিভিশন এবং ওটিটিতে দীর্ঘদিন কাজ করলেও আফরান নিশো ও রেদওয়ান রনি এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন, তা-ও সিনেমায়। নিশো বলেন, ‘আমি অপেক্ষায় আছি শুটিংয়ের জন্য। কারণ, দম-এর গল্পে অনেক লেয়ার আছে। অভিনয়ের দিক থেকে চরিত্রটি খুবই সমৃদ্ধ। আমার আগের সিনেমা ‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’ ছিল গল্পনির্ভর, পারফরম্যান্সনির্ভর। ‘দম’ও তার ব্যতিক্রম নয়। বরং বলব, আরও বড় ক্যানভাসের গল্প এটি। নির্মাতা রেদওয়ান রনি খুবই ডেডিকেটেড ও সৎ। ফলে চ্যালেঞ্জটা নিতে ভালোই লাগছে।’

যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। এটি নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় ছবি। ‘চোরাবালি’ দিয়ে প্রথম সিনেমাতেই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর বানিয়েছিলেন ‘আইসক্রিম’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা