× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শক টানছে তিন ছবি, চাঙ্গা ভারতের বক্স অফিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১১:৪৭ এএম

দর্শক টানছে তিন ছবি, চাঙ্গা ভারতের বক্স অফিস

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তিনটি আলোচিত ছবি। বলিউডে অয়ন মুখার্জির ‘ওয়ার ২’, তামিলে লোকেশ কানাগরাজের ‘কুলি’ ও পশ্চিমবঙ্গে কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’। তিনটি ছবিই প্রথম দিনে দারুণ সূচনা করেছে। দুটি গড়েছে রেকর্ড। ‘কুলি’র কেন্দ্রীয় চরিত্রে আছেন রজনীকান্ত। এটি তার চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রিবিউট হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় ১৫১ কোটি রুপি; যা তামিল ছবির ইতিহাসে সর্বোচ্চ। ছবিটিতে আরও আছেন নাগার্জুনা, আমির খান, শ্রুতি হাসান, উপেন্দ্র প্রমুখ। স্বর্ণ চোরাচালানের ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে কুলি সিনেমার গল্প, যেখানে এক কুলির অতীত আর বর্তমানের টানাপড়েন তুলে ধরা হয়েছে। প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। ‘ওয়ার ২’ দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন হৃতিক রোশান ও দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর। প্রথম দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটি রুপি। এর মধ্যে ভারতে ৫১ কোটি, যা ‘ওয়ার’ (২০১৯)-এর চেয়ে দুই কোটি কম। ছবিতে আরও আছেন কিয়ারা আদভানি, আশুতোষ রানা প্রমুখ।

এদিকে পশ্চিমবঙ্গে রেকর্ড গড়েছে ‘ধূমকেতু’। এ ছবির মাধ্যমে ১০ বছর পর পর্দায় ফিরেছে দেব-শুভশ্রী জুটি। ছবিটিও প্রায় ১০ বছর পুরনো। তবে দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে আগ্রহের পারদ তুঙ্গে। প্রথম দিনে ছবিটি দুই কোটি রুপির বেশি আয় করেছে, যা পশ্চিমবঙ্গের ছবির ক্ষেত্রে সর্বোচ্চ। এর আগে টালিউডের কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করতে পারেনি বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। গতকালও প্রতিটি হলে ছিল দর্শকের ভিড়। সিনে বিশ্লেষকরা বলছেন, এ বছরের সবচেয়ে হিট সিনেমার তকমাটাও নিজের করে নেবে ধূমকেতু।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমায় শুধু প্রেমকাহিনী নয়, বরং এর মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেনÑ পরমব্রত, রুদ্রনীল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা