× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলিয়ার ক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৪:০৫ পিএম

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাংবাদিকদের ওপর ক্ষোভ কোনো নতুন ঘটনা নয়। সাধারণত সাংবাদিকদের প্রতি বেশ নম্র স্বভাব দেখা যায় তাকে। এর আগে ২০২৩ সালে নিজের বাড়িতেই লেন্সবন্দি হওয়ার পর থেকে বারবারই সাংবাদিকদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়েছিলেন এ অভিনেত্রী। এবার দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। সাংবাদিকদের সীমা লঙ্ঘন দেখে রেগে আগুন হলেন আলিয়া ভাট।

সম্প্রতি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। ঠিক তখনই সাংবাদিকরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন। এমনকি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে বাধা দেন। তাদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া ভাট। সামাজিক মাধ্যমে এমন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সাংবাদিকদের উদ্দেশ করে আলিয়া বলেন, গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের আবাসন নয়; দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না। তবে অভিনেত্রী বারবার অনুরোধ করা সত্ত্বেও সাংবাদিকরা ছবি তোলা বন্ধ করেননি। 

আলিয়া ভাট বলেন, আপনারা এখনও কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ। আলিয়ার এমন কড়া মেজাজ এবং কথোপকথনের ভিডিওটি বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা