× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রসেনজিতের কথা শুনে কাঁদলেন চঞ্চল চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৩:৩৯ পিএম

প্রসেনজিতের কথা শুনে কাঁদলেন চঞ্চল চৌধুরী

দুই বাংলায় কাজের সুবাদে পরিচিত মুখ অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই অনুষ্ঠানে ভিডিও বার্তায় যুক্ত হন টালিউড অভিনেতা প্রসেনজিৎ। এ সময় চঞ্চলের অভিনয় প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় প্রসেনজিতকে। তার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন চঞ্চল। তিনি বলেন, আমি গর্বিত যে এমন একজন অভিনেতাকে আমি চিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেইখানে প্রসেনজিৎ ভিডিও বার্তায় বলেন, ‘আজকে আমি যে মানুষটিকে নিয়ে কথা বলতে চাই, সে মানুষটি আমার প্রাণের মানুষ, মনের মানুষ। তার নাম চঞ্চল চৌধুরী। ওর (চঞ্চল চৌধুরী) অভিনয় নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমি ব্যক্তিগতভাবে রাখি কি না আমি জানি না। ওকে (চঞ্চল চৌধুরী) আমি বড্ড ভালোবাসি। ওর (চঞ্চল চৌধুরী) অভিনেতা হিসেবে বেড়ে ওঠা আমি খুব কাছ থেকে দেখেছি।’ কথার সূত্র ধরে তিনি আরও বলেন, ‘আমি ওর প্রতিটি কাজই দেখে থাকি। আমার সঙ্গে ওর প্রথম আলাপ হয় ‘মনের মানুষ’ ছবিতে। গৌতম দা আমাকে বলেন যে, চঞ্চল চৌধুরী রয়েছে। আমি তখন খুবই আনন্দিত হয়েছিলাম। আগেই ওর একটি ছবি সেটা খুব আলোড়ন তৈরি করেছিল, ‘মনপুরা’। সেই ছবিটি আমি দেখেছিলাম কলকাতায় বসে। তারপর আমি বলেছি ছেলেটি কে, অসামান্য অভিনয় করে।’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যোগ করেন, ‘তখনও আমি জানতাম না ওর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক তৈরি হবে। ‘মনের মানুষ’র পর থেকে আমরা প্রায়ই একবার না দুবার ফোনে কথা বলি। অভিনয় নিয়ে আলোচনা করি। আমাদের জীবন নিয়ে আলোচনা করি। এখান থেকে একটা ভালোলাগা ও ভালোবাসার জায়গা তৈরি হয়েছে।’

চঞ্চল চৌধুরী বয়সে ছোট না হলে পায়ে হাত দিয়ে সালাম করতেন প্রসেনজিৎ। অভিনেতার কথায়, ‘আমি সত্যি চঞ্চলকে ভালোবাসি, ভালোবাসাটা একদিকে ওকে আমি শ্রদ্ধাও করি। আমি ‘হাওয়া’ দেখতে নন্দনে গিয়েছিলাম। দর্শকের সঙ্গে বসে ‘হাওয়া’ এবং ‘দেবী’ সিনেমা দেখেছি। আমি চেয়েছিলাম ‘হাওয়া’ সিনেমা দর্শকের সঙ্গে বসে দেখব।’ সবশেষে প্রসেনজিৎ বলেন, ‘আমি গর্বিত যে এমন একজন অভিনেতাকে আমি চিনি। আর মানুষ চঞ্চল অসম্ভব একজন মানুষ। আসলে ভালো অভিনেতা হতে গেলে না ভেতরে ভেতরে একজন ভালো মানুষ হওয়াটাও খুব প্রয়োজন। আমার মনে হয় সেটাই চঞ্চল চৌধুরী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা