× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রস্তুত হচ্ছেন ফারিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১১:৪৩ এএম

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শোবিজে যাত্রা শুরু করেছিলেন উপস্থাপনার মাধ্যমে। তবে প্রকৃত পরিচিতি ও খ্যাতি তিনি পান নায়িকা হিসেবে, যেখানে দুই বাংলার দর্শকের কাছে গ্ল্যামার ও অভিনয় প্রতিভায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। অভিনয় জীবনের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনও তিনি সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করেন।

তবে জীবনের অন্যতম বড় মোড় ঘুরে যায় প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে। দীর্ঘ ১০ বছরের প্রেম ও ২০২০ সালে জাঁকজমকপূর্ণ বাগদান শেষ পর্যন্ত বিচ্ছেদেই থামে। ফেসবুকে সে সময় ফারিয়া লিখেছিলেন, আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা করেছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া স্বীকার করেছেন, সেই সময় মানসিকভাবে নিজেকে সামলে রাখা ছিল ভীষণ কঠিন। ছোটবেলা থেকেই রনিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করায় এই সম্পর্ক ভাঙা তার কাছে ছিল এক গভীর ধাক্কা।

ফারিয়ার ভাষায়, ‘মা-বাবা আর রনিকে ঘিরেই ছিল আমার ছোট্ট পৃথিবী। ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারতাম না, তাই ছাড়াছাড়ির পর ভীষণ কষ্ট পেয়েছিলাম।’

বিচ্ছেদের পর তিন মাস কোনো কাজ করতে পারেননি তিনি। মানসিক অবসাদ এতটাই বেড়ে গিয়েছিল যে, সুস্থ হতে ওষুধের আশ্রয় নিতে হয়েছিল।

তার মতে, ‘দশ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয়, প্রচুর সাহস আর মানসিক শক্তি লাগে।’

প্রায় চার বছর পর সাহস করে বিষয়টি প্রকাশ্যে আনলেন নুসরাত ফারিয়া। জানালেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি নতুনভাবে জীবনকে গ্রহণ করার চেষ্টা করছেন এবং নিজেকে এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছেন। এদিকে সম্প্রতি এক বিতর্কিত কারণে একদিনের জন্য জেল হেফাজতেও থাকতে হয়েছিল নুসরাত ফারিয়াকে। তবে বর্তমানে ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা