× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রজনীকান্তকে যে বার্তা দিলেন হৃত্বিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১১:২৯ এএম

হৃত্বিক রোশন ও রজনীকান্ত

হৃত্বিক রোশন ও রজনীকান্ত

ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি রজনীকান্ত বড়পর্দায় ফিরছেন ‘কুলি’ সিনেমা দিয়ে। আরেক ‍সুপারস্টার হৃত্বিক রোশন আসছেন ‘ওয়ার ২’ নিয়ে। ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ছবি দুটি। বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে মেতে ওঠবেন দুই তারকা। এর আগে রজনীর অভিনয়জীবনের সোনালি ৫০ বছর পূর্তি উপলক্ষে তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলিউড তারকা হৃত্বিক।

এক আবেগঘন বার্তায় হৃত্বিক লিখেছেন, ‘আপনার পাশে দাঁড়িয়ে আমি অভিনেতা হিসেবে প্রথম পদক্ষেপ নিয়েছিলাম। আপনি ছিলেন আমার প্রথম শিক্ষকদের একজন এবং এখনও অনুপ্রেরণা।’ শিশুশিল্পী হিসেবে ১৯৮৬ সালে ‘ভগবান দাদা’ ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন হৃত্বিক। সেই ছবিটি শেয়ার করেই অগ্রজ রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

‘ওয়ার-২’ পরিচালনা করেন অয়ন মুখার্জি। এতে হৃত্বিকের সঙ্গে আছেন জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবাণী। অন্যদিকে ‘কুলি’ ছবিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেন নাগার্জুনা, শ্রুতি হাসান, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ ও আমির খান। তারকাবহুল সিনেমাটি নিয়ে এরই মধ্যে দারুণ আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা