× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিন্ন লুকে নজরকাড়া ফারিণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১২:৫২ পিএম

ভিন্ন লুকে নজরকাড়া ফারিণ

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসিতে ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। তার সাদামাটা সাজ, সাধারণ পোশাক আর ন্যাচারাল লুক বরাবরই দর্শকের পছন্দের তালিকায়। তবে পশ্চিমা পোশাকে ধরা দিলেই যেন একেবারে অন্য রকম মোহ ছড়িয়ে দেন তিনি। ধীরে ধীরে খোলস ভেঙে এখন এক নতুন রূপে ধরা দিচ্ছেন অভিনেত্রী। যেন পুরোদস্তুর গ্ল্যামার গার্ল! সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ওয়েস্টার্ন আউটফিটে তার ব্যক্তিত্ব যেন আরও বেশি কনফিডেন্ট, বোল্ড আর ক্যারিশম্যাটিক। অল ব্ল্যাক লুকে তিনি যেন পুরোদস্তুর গ্ল্যামার গার্ল। সিকুইন সজ্জিত ক্রপ টপের সঙ্গে হাইওয়েস্ট বটম জুটি হয়েছে।

সম্প্রতি এই লুকে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। ফারিণের নতুন এই গ্ল্যামারের ছবি দেখে মুগ্ধ তার ভক্তরা; মন্তব্যঘরে প্রশংসা, ভালোবাসাও ছড়িয়েছেন।

এদিকে সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও স্বামী নিয়ে কথা বলেছেন ফারিণ। বলেন, ‘আমাকে যদি স্বামী বা শোবিজ ক্যারিয়ার দুটির মধ্যে একটি বেছে নিতে বলা হয় আমি অবশ্যই স্বামীকে বেছে নেব। আমাদের সম্পর্কের ১০ বছর হয়ে গেছে। তবে পরিচয় ও প্রেমটা হয়েছিল না দেখেই। এ যুগে এমন কথা খুব অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু এটাই সত্য। আমি প্রেমে পড়ার আগে তার ছবিও দেখিনি।’

২০১৫ সালে আমাকে মেসেজ করত সে। আমি উত্তরও দিতাম না। যখন তার সঙ্গে কথা বলতে ভালো লাগতে শুরু হলো তখন ওর প্রোফাইলে গিয়ে ছবি দেখি। সেই থেকে প্রেম শুরু। তারপর তো বিয়ে হলো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা