× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে টেইলর সুইফটের নতুন অ্যালবাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১২:৪০ পিএম

টেইলর সুইফট

টেইলর সুইফট

সুপারস্টার টেইলর সুইফট নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ঘোষণা দিয়ে এ শিল্পী জানান, নতুন অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব এ শোগার্ল।’ অ্যালবামটি প্রকাশ পেলে এটি হবে সুইফটের ১২তম অ্যালবাম। খবর রয়টার্সের।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, ১৪টি গ্রামি জেতা মার্কিন শিল্পী সুইফট চলতি বছরে তিনটি অ্যালবাম প্রকাশ করেছে। আর দ্য লাইফ অব এ শোগার্ল প্রকাশিত হলে এটি হবে বছরে তার চতুর্থ অ্যালবাম। যুক্তরাষ্ট্রের ফুটবলার ট্রাভিস কেলসে ও তার ভাই জ্যাসন কেলসের সঙ্গে এক পডকাস্টে নতুন অ্যালবামের কথা জানান সুইফট। দীর্ঘদিন ধরে ট্রাভিসের সঙ্গে প্রেম করছেন এ সংগীতশিল্পী।

নিউ হাউটস নামের পডকাস্টটির কিছু অংশ সোশ্যাল প্লাটফর্ম ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে। এতে সুইফটকে বলতে শোনা যায়, ‘এটি আমার নতুন অ্যালবাম, দ্য লাই অব এ শোগার্ল।’ পুরো পডকাস্টটি গ্রিনিচ মান অনুযায়ী সময় ১১০০-তে প্রকাশ করা হবে।

টেইলর সুইফটের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, নতুন অ্যালবামের আনুষ্ঠানিক মুক্তির তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। নতুন অ্যালবামটি প্রি-বুক করা যাবে। ভিনাইল ভার্সনের দাম পড়বে ৩০ মার্কিন ডলান। আর ক্যাসেট ভার্সনের ২০ ডলার এবং সিডি ও পোস্টারসহ দাম পড়বে ১৩ ডলার। রয়টার্স বলছে, টেইলর সুইফটের সবশেষ অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুই দশমিক ৬১ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। বিলবোর্ড বলছে, এটি কোনো অ্যালবামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় স্ট্রিমিং সপ্তাহ এবং আধুনিক যুগে ভিনাইল অ্যালবামের সবচেয়ে বড় বিক্রির সপ্তাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা