× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুগল সার্চের শীর্ষ দশে সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১২:৫৬ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:৩২ পিএম

সুস্মিতা সেন। ফাইল ছবি

সুস্মিতা সেন। ফাইল ছবি

জনপ্রিয় ও আলোচিত-সমালোচিত ব্যক্তিদের নিয়ে জানার এখন সহজ উপায় গুগল। পছন্দের বিনোদন তারকা, খেলোয়াড় নেতা, উদ্যোক্ততা সম্পর্কে  জানতে গুগলে সার্চ দিলে বেরিয়ে আসে অনেক তথ্য। গুগলের সার্চ অপশন আবার জানিয়ে দেয়, একটি নির্দিষ্ট সময়ে কার নাম কতবার খোঁজা হয়েছে। আর তাতে দেখা যায়, গুগল সার্চের শীর্ষ দশ নামের একটি সুস্মিতা সেন। এ থেকে বোঝা যায়, বলিউডের অন্যতম প্রিয় এই অভিনেত্রী এখনও কতটা আলোচিত।

রুপালি পর্দায় এখন নিয়মিত দেখা যায় না সুস্মিতা সেনকে। তবে আবেদনময়ী এই অভিনেত্রীকে নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বলাবলি হয়, তিনি খুবই মেধাবী ও পরিশ্রমী। অল্প হলেও সিনেমায় তার যে সাবলিল ও মনকাড়া উপস্থিতি, তাতেই তিনি এখনও বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। এটি শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই।

গুগলের প্রকাশিত ‘ইয়ার ইন সার্চ ২০২২’-এর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সুস্মিতা সেনের নাম। তবে ভারতীয় হিসেবে তিনি একা নন, ভারতের আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও উদ্যোক্তা ললিত মোদি আছেন তালিকার চতুর্থ স্থানে।

সুস্মিতা ও ললিত কেন গুগল সার্চের শীর্ষ দশে, তা হয়তো অনেকে আঁচ করতে পারছেন। তারা প্রেম করেছেন এবং গোপনে তা চালিয়ে যাচ্ছেন, এই খবর ভারতীয় গণমাধ্যমে ঝড় তোলো। তার ঢেউ লাগে বিশ্ব গণমাধ্যমে। এর সঙ্গে ভারতের ক্র্রিকেট টুর্নামেন্ট আইপিএলের উদ্যোক্তা হিসেবে ললিতের জনপ্রিয়তা ও পরে তাকে ঘিরে নানা বিতর্ক দুজনের সম্পর্ককে নতুন মাত্র দেয়। স্বভাবতই তাদের নিয়ে জানার আগ্রহ বাড়ার কথা। তাই তো দু’জনের বিষয়ে বারবার জানতে চেয়ে গুগলে সার্চ দিয়েছেন অসংখ্য মানুষ। 

সুস্মিতার সঙ্গে প্রেমের কথা চলতি বছর ইনস্টাগ্রামে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানান ললিত মোদি। সেই থেকে তারা বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। যদিও ললিতের সঙ্গে প্রেম নিয়ে মুখ খোলেননি সুস্মিতা। তবে তাকে যখন অশালীন ভাষায় আক্রমণ করা হয়, তখন তার জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। এর আগে তিনি মডেল রহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও ২০২১ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। 

সুস্মিতাকে আগামীতে ওয়েব সিরিজ ‘তালি’তে দেখা যাবে। সেখানে তিনি তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজসেবক গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে তার হাতে রয়েছে ‘আর্য ৩’ ছবির কাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা