× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবেগাপ্লুত ম্যাডোনার বার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১০:৪৭ এএম

মার্কিন পপ তারকা ম্যাডোনা।

মার্কিন পপ তারকা ম্যাডোনা।

এবার গাজায় চালানো দখলদার ইসরাইলের আগ্রাসনের বিপক্ষে মুখ খুলেছেন মার্কিন পপতারকা ম্যাডোনা। দীর্ঘদিন ধরে গাজার মানুষের ওপর অমানবিক বর্বরতা চালিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসন।

এই আগ্রাসনের ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গাজার শিশুরা, যেটা সহ্য করতে পারছেন এই মার্কিন সংগীতশিল্পী। তাই নতুন দায়িত্ব নেওয়া পোপ লিওর প্রতি আবেদন জানিয়ে তিনি বলেছেন, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন।

সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে ম্যাডোনা বলেন, ‘একজন মা হিসেবে তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। এই শিশুরা আমাদের সবার।’

পোপকে উদ্দেশ করে ম্যাডোনা বলেন, আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া দরকার।’

উল্লেখ্য, প্রয়াত পোপ ফ্রান্সিসের মতো বর্তমান পোপ লিও দায়িত্ব গ্রহণের পর থেকেই গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়ে আসছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা