× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রোলিং নিয়ে সুনেহরার ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১০:৪০ এএম

সুনেহরা বিনতে কামাল

সুনেহরা বিনতে কামাল

বিনোদন জগতের জনপ্রিয় মুখ সুনেহরা বিনতে কামাল সহকর্মীদের প্রতি হওয়া নেতিবাচক আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৮ মিনিটে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি জানান, সহকর্মীদের ছবি নিয়ে চলা ধারাবাহিক ট্রোলিং তাকে বেশ ব্যথিত করেছে।

পোস্টে সুনেহরা লিখেছেন ‘বেশকিছু দিন ধরে দেখছি আমার কিছু কলিগদের কিছু ছবি নিয়ে তাদের ট্রোল করা হচ্ছে। এটা খুবই ডিসটার্বিং। অ্যাক্টরসদের কেন দেখতে ত্রুটিহীন হতে হবে? এখানে সবাই মানুষ, টায়ার্ড হলে ডার্ক সার্কেল বোঝা যাবে, রোদে পুড়লে ট্যান হবেÑ এটাই স্বাভাবিক।’

তিনি আরও যোগ করেন, ‘অ্যাক্টরসদের জাজ করা উচিত তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে, সিঙ্গারদের সিঙ্গিং ক্যাপাবিলিটি নিয়ে। আর মানুষের চেহারা জাজ করার রাইট অ্যান্ড মাথাব্যথা কারোরই থাকার কথা নয়। মানুষদের ত্রুটি, তাদের সৌন্দর্য। মানুষ তো, এআই না।’

সুনেহরার এই মন্তব্যে বিনোদন দুনিয়ার অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তার পোস্ট ছড়িয়ে পড়েছে দ্রুত, যেখানে নেটিজেনদের একটি বড় অংশও সম্মতি জানিয়ে লিখছেনÑ শিল্পীদের চেহারা নয়, তাদের প্রতিভাই হওয়া উচিত মূল বিচার মানদণ্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা