প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৫:১৮ পিএম
২০২৩ সালের ফেব্রুয়ারিতে কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। সেই থেকে তিনি ছেলের চিকিৎসায় প্রায় পুরোটাই সময় দিচ্ছেন কানাডায়। তবে গান ছাড়েননি, বরং এবার নিজের প্রিয় শিল্পী কিশোর দাসের জন্য সুর বসালেন। কিশোর দাসের গাওয়া এ গানের শিরোনামÑ ‘কান্দে রে ভাই কান্দে’।
এটি লিখেছেন প্রয়াত গীতিকার আলী আকবর রুপু। সুর ও সংগীত করেছেন বিশ্বজিৎ নিজেই। কিশোরের ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের ভিডিওতেও চমকÑ শেষদিকে মাইকের সামনে এসে গেয়ে ওঠেন বিশ্বজিৎ নিজেই! প্রসঙ্গত, কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড় ২০২৩-এর ফেব্রুয়ারিতে কানাডায় মারাত্মক দুর্ঘটনায় আহত হন। সেই থেকে এখনও পর্যন্ত দেশটিতে চিকিৎসাধীন নিবিড়। বর্তমানে কানাডার মিসিসাগারের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি। বিশ্বজিতের বেশিরভাগ সময় সেখানেই কাটছে।